নারায়ে তাকবীর
আগুন লাগা
গত ২৭ তারিখের হরতালের একটা ভিডিও ফুটেজ দেখলাম।
এক আদম গলা ছেড়ে হাক দিচ্ছে
"নারায়ে তাকবীর
আল্লাহু আকবার"
পাশে তার আরেক সহকারী আদম হাতে তৈলের জারকিন সদৃশ একটা পাত্রে কিছু তরল পদার্থ একটা কোটিপতির রিক্সায় ঢেলে তাতে আগুন লাগিয়ে দিচ্ছে আর মুখে
"লাগা আগুন,লাগা আগুন"
বুলি আওড়াচ্ছে
শান্তি পুর্নভাবে আট-দশটা রিক্সা ফ্যাক্টরীর মালিকের রিক্সায় আগুন লাগিয়ে অন্য আরেক কোটিপতির যানবাহনের দিকে শান্তি পুর্নভাবে অগ্নি সংযোগ করতে গেল।
সামনের দিকে এগুনোর সময় তাদের একদল তাকবীর দিচ্ছিল আর আরেক দল জারকিনে করে তৈল যানবাহনে ছিটাতে ছিটাতে বলছিল
"লাগা আগুন,আগুন লাগা".........
(আমি ইসলামের দোষ দিচ্ছিনা,
দোষ দিচ্ছি সেই সব কুলাঙ্গারদের যারা ইসলামের পবিত্র বানী'র সাথে সহিংশতা প্রচার করছে)
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



