somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম আযম স্বাধীনতাবিরোধিতার প্রতীক’

১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরে শেখ মুজিবুর রহমান যেমন মুক্তিযুদ্ধের ‘প্রতীক’ হয়ে দাঁড়িয়েছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারীদের ‘প্রতীক’ হয়ে উঠেছিলেন জামায়াতে ইসলামীর তখনকার আমীর গোলাম আযম।

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কথা বলেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ ও আব্বাস আলী খানের মতো অনেকের নাম শুনেছিলেন। কিন্তু গোলাম আযমের নাম সবচেয়ে বেশি শোনা যেত।

“মুক্তিবাহিনী ও শত্রুপক্ষের মধ্যে যুদ্ধে মুক্তিবাহিনীর বিপক্ষে নেতৃত্ব দানকারী হিসেবে গোলাম আযমের পরিচিতি ছিল।”

গত বছর ১৩ এপ্রিল একাত্তরে উস্কানি, ষড়যন্ত্র ও মানবতাবিরোধী অপরাধে প্ররোচিত করার অপরাধে জামায়াতে ইসলামীর তৎকালীন আমীর গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল সাক্ষ্যে বলেন, একাত্তরে পাকিস্তান ডেমোক্র্যাটিক পার্টি, মুসলিম লীগ ও জামায়াতে ইসলামীর মতো ডানপন্থী ধর্মভিত্তিক দলগুলো মুক্তিবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামলেও গোলাম আযমের নেতৃত্বাধীন জামায়াত সবচেয়ে বেশি জোরাল ভূমিকা নেয়।

সেই সময় ভারতের ত্রিপুরা রাজ্যের বিসরামগঞ্জে বাংলাদেশিদের জন্য চালু করা হাসপাতালে সেবিকার দায়িত্ব পালন করেন সুলতানা কামাল।

প্রয়াত কবি ও সমাজসেবী সুফিয়া কামালের মেয়ে সুলাতানা বলেন, ধর্মভিত্তিক দলগুলো পাকিস্তানের পক্ষ নিয়ে মুক্তিবাহিনীর বিরোধিতা করে। তারা সক্রিয়ভাবে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে মিশে বাঙালি ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে।

“তারা আল বদর ও আল শামসের মতো গোপন খুনী বাহিনী গঠন করে।”

১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরর আগের সময়ের অভিজ্ঞতা তুলে ধরার মধ্য দিয়ে সাক্ষ্য শুরু করেন সুলতানা কামাল। এরপর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ এবং সেখানে আহত মুক্তিযোদ্ধাদের জন্য খোলা হাসপাতালে সেবিকা হিসেবে কাজ করার কথা তুলে ধরেন।

তিনি জানান, মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো। গেরিলা যোদ্ধারা ‘অপারেশন’ থেকে ফেরার পর তাদের কাছে দেশের খবর নিতেন এবং তখনকার সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে তিনি পরিস্থিতি জানতে পারতেন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×