somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসিউরের ছুটি চায় আ.লীগ

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ছুটিতে গেলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের পথ সুগম হবে বলে দলীয় নেতৃত্বকে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

আওয়ামী লীগের একাধিক সাংগঠনিক সম্পাদক বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত কার্যনির্বাহীদের সভায় স্থানীয় সরকারমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিষয়েও বিরক্তি প্রকাশ করেন।

অধিকাংশ কার্যনির্বাহীও তার সঙ্গে প্রকাশ করেন একমত।

বৈঠকে উপস্থিত এক সদস্য বলেন, “আশরাফুল ইসলাম অর্থ উপদেষ্টা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য মসিউর রহমানকে তিন মাসের জন্য ছুটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে শেখ হাসিনা জানতে চান, মশিউর রহমানকে ছুটিতে পাঠালে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর জন্য টাকা দেবে কীনা। প্রধানমন্ত্রীর কথার জবাবে আশরাফ ইতিবাচক জবাব দেন।”

এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কারণে দলকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফ।

এ প্রসঙ্গে আশরাফকে উদ্ধৃত করে আরেক সদস্য বলেন, “অর্থমন্ত্রীর বয়স হয়েছে। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন। ওনার কথার জন্য আওয়ামী লীগ নেতাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।”

আশরাফের এই বক্তব্যের সঙ্গে প্রায় পুরো কার্যনির্বাহী সংসদই তাদের মত প্রকাশ করেন বলে জানান তারা।

হলমার্কের অর্থ কেলেঙ্কারি নিয়ে করা বক্তব্যের জের ধরে গত ৬ সেপ্টেম্বর সংসদে নিজ দলের সাংসদদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী। এ সময় তাকে কম কথা বলতেও পরামর্শ দেন সহকর্মীরা। শেষমেশ সাংসদদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষোভ প্রশমণের চেষ্টা করেন মুহিত।

কার্যনির্বাহী সদস্যরা সরিয়ে দেওয়ার কথা বললেও প্রধানমন্ত্রী এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

নাম প্রকাশ না করার শর্তে ওই সদস্য আরো বলেন, “আশরাফের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন উনি (অর্থমন্ত্রী) তো আমাদের ছেড়ে যেতে চান না। উনি আমাদের সঙ্গে কাজ করতে চান।”

কার্যনির্বাহী সংসদের বৈঠকে মন্ত্রিসভায় যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তোফায়েল আহমদেরও সমালোচনা করেন আশরাফ।

“তিনি বলেন তোফায়েল আহমদ তার এই সিদ্ধান্তে সাময়িক বাহবা পাবেন। তবে তিনি দায়িত্ব না নিয়ে অবহেলা করেছেন এবং তার এলাকার ভোটারদের অপমান করেছেন। তোফায়েল আহমেদের এই সিদ্ধান্ত দলের জন্য কলঙ্কজনক অধ্যায়।”

এদিকে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৈঠকে চলতি বছরের শেষ সপ্তাহে বা আগামী বছরের প্রথম সপ্তাহে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া চলতি বছরের নভেম্বরের মধ্যে সব জেলা এবং থানা আওয়ামী লীগের সম্মেলন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমান কমিটির মেয়াদ আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত অনুমোদন দেওয়ার বিষয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান মৃনাল কান্তি দাস।

সন্ধ্যা ৬টা থেকে চার ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। মন্ত্রিসভায় থাকা আওয়ামী লীগের সবাই উপস্থিত থাকলে সাহারা খাতুন ও ওবায়দুল কাদের বৈঠকে উপস্থিত ছিলেন না।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।”

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:০৭

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।” ...বাকিটুকু পড়ুন

গুপ্তমুক্ত বাংলাদেশ চাই

লিখেছেন সালমান মাহফুজ, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৪

আর কত কাল গুপ্ত থেকে
চলবে তোদের এই রাজনীতি
মুখোশ খুলে মুখটা দেখা
'গুপ্ত' শুনলেই লাগে ভীতি

সুযোগ বুইঝা ঘাপটি মারোস
সুযোগ বুইঝা সাজোস বীর
হলগুলা কি তোদের একার
ছদ্মবেশী ছাত্রশিবির

ক্ষমতা ভাই খুব আরামের
তাইতো ছিলি লুঙ্গির তলে
লুঙ্গি... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

×