somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পাসপোর্ট জব্দ হয়নি: সায়মা ওয়াজেদ পুতুল

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের শীর্ষ পর্যায়ের একজনের আত্মীয়ের কানাডীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে’ মর্মে সংবাদমাধ্যমে প্রচারিত খবরের ব্যাপারে সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে কানাডাপ্রবাসী সায়মা ওয়াজেদ পুতুল।

তিনি বলেন, “আমাদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আমাদের পাসপোর্ট জব্দ করা হয়নি।”

পুতুল বলেন, ``বাংলাদেশের উইকলি হলিডে পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সরকারের শীর্ষ পর্যায়ের পারিবারিক সদস্যের পাসপোর্ট জব্দের যে খবর বেরিয়েছে তাতে জনমনে সন্দেহের উদ্রেক হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্পষ্টভাবে বলতে চাই যে, কানাডায় আমরা দীর্ঘদিন ধরে আছি। আমাদের ক্ষেত্রে এমন কিছু ঘটেনি, যা নিয়ে সন্দেহের কিছু আছে।``

ইউনিসেফের একটি বৈঠকে যোগ দিতে শুক্রবার সায়মা ওয়াজেদ পুতুল নিউইয়র্কে এলে ওই খবর প্রসঙ্গে সেখানে উপস্থিত সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চান। এসময় পুতুল হেসে বলেন, “ভেরি গুড কোশ্চেন, বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন। আমি নিউ ইয়র্ক থেকে কানাডা যাচ্ছি। যদি পাসপোর্টই জব্দ হয় তাহলে সেখানে যাচ্ছি কিভাবে?”

পরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আব্দুল মোমেনও অপর এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। রাষ্ট্রদূত আব্দুল মোমেন আরো জানান, প্রধানমন্ত্রীর জামাতা মাশরুর হোসেন বর্তমানে কানাডায়ই অবস্থান করছেন ।

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের সাথে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক সৌজন্য বৈঠকে রাষ্ট্রদূত আব্দুল মোমেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা খবর সংবাদ মাধ্যম বিশেষ করে ফেসবুকসহ সোশাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

শনিবার নিউইয়র্কে ইউনিসেফের একটি বৈঠকে যোগ দেন সায়মা ওয়াজেদ পুতুল।

রাষ্ট্রদূত আব্দুল মোমেন সাংবাদিকদের কাছে আরও বলেন, সায়মা ওয়াজেদ পুতুল স্পষ্ট করেই বলেছেন, ``সাংবাদিকরা কোনো কিছুর ওপর রিপোর্ট করার আগে খবরের সত্যতা সম্বন্ধে যেন নিশ্চিত হয়ে নেন।``

পুতুলের ভাষায়, “আমাদের দিকে অনেকেই সন্দেহের তীর ছুড়েছেন। তাদের উদ্দেশ্যে বলবো আমাদের নিয়ে অপ-প্রচার করে কোন লাভ নেই। এবিষয়ে কোনো কিছু রিপোর্ট করতে হলে আমাদের সাথে কথা বলেই তা করা উচিৎ।”

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×