somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির রক্তে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে একি হাল বাঙালিদের!

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাঙামাটিতে প্রতিষ্ঠিত "রাঙামাটি মেডিকেল কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় " এক দীর্ঘ সংগ্রামের ফসল! প্রতিষ্ঠান দুটি রাঙামাটিতে স্থাপন করা নিয়ে গোটা পার্বত্য চট্টগ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে যায়! পাহাড়ের বাঙ্গালি সম্প্রদায় প্রতিষ্ঠানের পক্ষে থাকলেও উপজাতী ও দেশীয় কুলাঙ্গার কিছু স্ব ঘোষিত বুদ্ধিজীবী এর বিপক্ষে অবস্থান নেয়!

যেদিন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয় সেদিন উপজাতীয়রা তিন পার্বত্য জেলা থেকে তাদের সশস্ত্র হাজার হাজার ক্যাডার রাঙামাটি শহরে জড়ো করে! পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী মোতায়ন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছিলো না! সন্ত্রাসীরা মনির নামে এক বাঙালি যুবককে গুলি করে হত্যা করে! বাঙালিদের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়! অবস্থা বেগতিক দেখে প্রথমে ১৪৪ ধারা পরে কারফিউ জারি করতে হয়! টানা ৭২ ঘন্টা কারফিউ জারি রাখতে হয়েছিলো!

অবশেষে এক বাঙালি ভাইয়ের রক্তের বিনিময়ে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় ২০১৫ সালে!

কিন্তু যে বাঙালির রক্তে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান সেখানে বাঙালিরা কি পেল? ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে শুরু করে কর্মকর্তা কর্মচারীদের ৮০ শতাংশ নিয়োগ দেওয়া হয়েছে উপজাতি থেকে! বাকিদের নিয়োগ হয়েছে সমতল থেকে! পাহাড় থেকে ২৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে বলে কথা ছিলো! সেখানেও শুরু হয়েছে চরম অনিয়ম! ২৫ শতাংশ শিক্ষার্থীর মধ্যে উপজাতীয় কর্মকর্তারা যোগশাজ করে কেবল উপজাতি শিক্ষার্থী ভর্তি করাচ্ছে! তাই, জাতির পিতার মতো বলতে হয়, কি পেলাম আমরা?

যেই বাঙালিরা আন্দোলন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলো তাদের ন্যায্য দাবির জন্য যারা বিপক্ষে অবস্থান নিয়েছিলো তাদের কাছেই ভিক্ষা চাইতে হচ্ছে! আন্দোলন করতে হচ্ছে! অতীত অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত পাহাড়ের বাঙালিরা ন্যায্য এই দাবি সারা জীবনেও আদায় করতে পারবে না!

@ দেখুন "তিন দফা দাবিতি বাঙালি ছাত্র পরিষদের স্মারকলিপি প্রদান "


২৭ এপ্রিল ২০১৭। নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ভর্তিকে ‘বৈষম্যহীন’ করে স্থানীয় শিক্ষার্থী ভর্তিতে পাহাড়ী ও বাঙালী কোটা ৫০% হারে পূরণ, একমাসের মধ্যে ভর্তি শেষ করে একাডেমিক কার্যক্রম শুরু এবং বিশ^বিদ্যালয়কে নিজস্ব ক্যাম্পাসে নিয়ে যাওয়ার দাবিতে বিশ^বিদ্যালয়টির ভাইস চ্যান্সেলরকে স্মারকলিপি দিয়েছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। এই তিনদফা দাবি মেনে নেয়া না হলে, অবরোধ,হরতাল ও ঘেরাও সহ কঠোর কর্মসূচীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অচল করে দেয়া হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,হাবিবুর রহমান,নাজমউ্দন নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল এই স্মারকলিপি প্রদান করে। ভিসিকে স্মারক লিপি প্রদানের পর এর অনুলিপি বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন,রাঙামাটির জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, ‘ প্রথম বছরের পর থেকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও নিয়োগে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারি বাঙালী শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। যোগ্য বাঙালী শিক্ষার্থীদের না নিয়ে গোপন পরীক্ষার মাধ্যমে পাহাড়ী শিক্ষার্থী ভর্তির তথ্যও আমাদের কাছে আছে। শুধু তাই নয়,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের অপকর্ম আড়াল করতে মেধাকোটায় সারাদেশ থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘বাঙালী’ কোটায় দেখিয়ে একটি মিথ্যা বিভ্রম তৈরি করছে। মেধা কোটায় সারাদেশ থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘বাঙালী কোটায় দেখানোর এ অসুস্থ প্রবণতা অত্যন্ত দু:খজনক।’

ভর্তি সংক্রান্ত বিষয়ে তিনদফা দাবি উপস্থাপন করে সংগঠনটি। এতে যে তিনটি দাবি জানানো হয়, তা হলো, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত কোটায় পাহাড়ী ও বাঙালী শিক্ষার্থীদের ৫০% হারে ভর্তি করতে হবে, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যেতে হবে, ভর্তি পরীক্ষা শেষ হওয়ার একমাসের মধ্যে ফলাফল প্রদান ,ভর্তি কার্যক্রম সম্পন্ন এবং নতুন বর্ষের শ্রেণী কার্যক্রম শুরু করতে হবে।’

প্রসঙ্গত, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আজ তৃতীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শহরের শাহ উচ্চ বিদ্যালয় ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। বিশ^বিদ্যালয়টি চালুর পর এই প্রথম এর ভর্তি পরীক্ষা রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে


ইটালিক অংশটুকুর সূত্রঃ Pahar২৪.com
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×