আমার জানামতে পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে বীজ ফেললেই শস্য উৎপাদন হয়।অথচ আজও আমাদের খাদ্যশস্য বাইরে থেকে আমদানী করতে হয়!!!আমি পৃথিবীর সব দেশের দিকে তাকাতে বলবনা শুধু জাপানের দিকে তাকাতে বলবো যেখানে ফসল ফলানো কতটা কষ্টকর তা আপনি কল্পনা করতে পারবেন না।অথচ তারা এই অসাধ্যকে সাধ্য করেছে তাদের সরকারের সুষ্ঠু পরিকল্পনা,আধুনিক প্রযুক্তির প্রয়োগে আর কঠোর পরিশ্রম আর যেটা না বললেই নয় তা হল তাদের সততা।আমার প্রশ্ন হল তারা পারলে আমরা পারব না কেন???
আমরা স্বাধীনতার ৪০বছর উৎযাপন করলাম কিন্তু কারও মনে কি প্রশ্ন জেগেছে যে আমরা কতটুকু স্বাধীনতা পেয়েছি???এখনও আমরা খাদ্য,অর্থ,উন্নয়ন প্রকল্প যেমন একটা সেতু নির্মান করতে অন্য কারও অর্থ দেয়া না দেয়ার উপর নির্ভর করতে হয়,নিরক্ষরতা ও দারিদ্রের কথা নাইবা বল্লাম।আর কবে মিলবে এসব হাজার সমস্যা থেকে???
আমি শেখ হাসিনা সরকারকে শুধু একটা প্রশ্ন করতে চাই আপনাদের ভারত সরকারের প্রতি যত কৃতজ্ঞতাবোধ আছে ততটুকু কি দেশ ও দেশের মানুষের প্রতি আছে???এটা ঠিক ৭১ এর যুধ্যের সময় ভারত আমাদের সাহায্য করেছে কিন্তু এতে কি তাদের স্বার্থ ছিল না???তাদের লক্ষ ছিল বাংলাদেশকে পাকিস্তান থেকে পৃথক করা ও বাংলাদেশের সম্পদ লুট করা আর তেমনি আমাদের লক্ষ ছিল যে কোন মুল্যে স্বাধিনতা অর্জন করা।যেহেতু আমাদের লক্ষ পূরণ হইছে তাদেরও স্বার্থ উদ্ধার হইছে তাহলে ভারতের প্রতি এত কৃতজ্ঞতার কি আছে???এখন যদি তারা আমাদের ভাল চায় তাহলে আমরা তাদের পাশে থাকব তা না হলে আমরা আমাদের পথ খুজে নেব।তাই আমি শেখ হাসিনা সরকারকে বলব যদি দেশ ও দেশের মানুষের প্রতি আপনাদের কৃতজ্ঞতাবোধ থাকে তাহলে নির্বাচনী প্রতিশ্রুতির দিকে নজর দিন এবং অতীতের সরকার কি করছে না করছে তা না দেখে নিজের কাজে মনযোগ দিন।
আর সবশেষে আর একটা কথা বলি আমরা পাকিস্তানের কাছ থেকে যে স্বাধীনতা পেয়েছি তা আমরা অন্য কারো হাতে না তুলে দেই এবং মনে রাখি দেশ না থাকলে আমি রাজনীতি করব কোথায়???এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে শিক্ষা নিতে পারি।মমতা শুধুমাত্র তার রাজ্যের মানুষের কথা চিন্তা করে যদি কেন্দ্রীয় সরকারের বিরোধীতা করতে পারে তাহলে আপনারা কেন নিজ দেশের কল্যাণের জন্য ভারত সরকারের খারাপ কাজ বা বাজেনীতির বিরোধীতা করতে পারেন না???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




