somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহ কি কথা বলতে পারেন নাকি তিনি প্রকৃতি অথবা এনার্জির মতো কিছু? কুরআনে কোথায় বলা হচ্ছে আল্লাহ আওয়াজ করে কথা বলতে পারেন?

২৭ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুবই বিপদজনক প্রশ্ন। এই ব্যপারে সামান্য একটি ভুল কথা, এমনকি ভুল চিন্তা, মানুষকে কাফের বানিয়ে দিতে পারে। সাবধান !!!

প্রথমে "কথা" জিনিসটা বুঝতে হবে। আপনি অবশ্যই কথা চেনেন ; আজীবন কথা বলে আসছেন। তবুও কথা বিষয়ক দুটি বিষয়, হাতে কলমে দেখিয়ে দিতে হবে।

কথা কি?: পনির নীচে ডুবে থাকা অবস্থায় কথা বলা যায় না। কথা বলতে বাতাস লাগে। আপনি মুখ নাড়িয়ে, বাতাসের ভেতরে কিছূ শব্দ তৈরি করেন। অন্যরা সেই শব্দ শুনে আপনার চাহিদা বুঝতে পারে।

কথা জিনিসটা বাতাসের মধ্যে তৈরি করা একটি শব্দ।
কথা কেন?: নিজের মনের চিন্তাটা, অন্যেকে জানানোর উপায় হলো, এই কথা। একজন লোক, চোখে ভালো দেখেনা, তাই চশমা ব্যবহার করে। ঠিক তেমনই, সরাসরি অন্যের মনে চিন্তা ঢুকাতে পারেন না বলেই, আপনি কথা বলেন।

কথা বলাটা আপনার অক্ষমতার প্রমান। অন্যের মনে সরাসরি তথ্য ঢুকিয়ে দেবার ক্ষমতা আপনার নেই ; সেজন্য মুখ নাড়িয়ে শব্দ করা লাগে।
এই বিষয়ে সকল প্রাণী অক্ষম। এক প্রাণী অন্য প্রাণীর সাথে সরাসরি ভাব প্রকাশ করতে পারে না। সরাসরি অন্যের মনে চিন্তা ঢুকিয়ে দিতে পারে না। একটি পশুপাখি যেমন আরেকটি পশুপাখির মনের ভাবনা বোঝে না ; ঠিক তেমনই, আপনি আরেকজন মানুষের মনের ভাবনা বোঝেন না।

মনে রাখবেন - একে অন্যের মনের ভাবনা না বোঝার কারনে, আপনি ও পশুপাখি একই ধরনের অক্ষম। তবে, আপনি মুখ দিয়ে পশুপাখির চেয়ে ভালো শব্দ তৈরি করতে পারেন। বেড়াল শুধুমাত্র "মিয়াও মিয়াও" শব্দ করে ; আপনি বিভিন্ন ধরনের শব্দ করেন। এটাই আপনার ভাষা, আপনার "কথা"।

আল্লাহ সর্বশক্তিমান, সকল ধরনের সীমাবদ্ধতা ও অক্ষমতা থেকে মুক্ত।

ভাষা জিনিসটা হলো, অক্ষমতার কারনে ব্যবহার করা একটি বিকল্প পদ্ধতি। যে অন্যের মনের কথা জনে, তার ভাষা লাগে না।

আল্লাহর যেমন আহার নিদ্রা লাগে না ; ঠিক তেমনই আল্লাহর কোন ভাষা লাগে না, কথা বলা লাগে না। ভাষা ও কথা বলা ছাড়াই, তিনি সরাসরি যোগাযোগ করেন।

কোরা প্রোফাইল : Mahmud Husain থেকে সংগৃহীত ।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×