অনুগল্প
১৩ ই জুন, ২০১৫ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাঝরাত। হটাত সারিকের ঘুম ভেঙ্গে গেল। কপালে হাত দিয়ে বুঝল আবার জ্বর এসেছে। গত শুক্রবার অধরার সাথে বৃষ্টিতে ভেজার পর থেকেই জ্বরে ভুগছে বেচারা। তার উপর প্রচণ্ড তৃষ্ণাও পেয়েছে। কিন্তু বিছানা থেকে নেমে ডাইনিং রুমে গিয়ে পানি খেয়ে আসবে সেই শক্তি শরীরে নেই। আবার বাসার কাউকে ডাকবে বা কল করে পানি আনতে বলবে তাও পারছেনা, কারন সবাই গ্রামের বাড়ি গিয়েছে আজ সকালে। শোয়ার আগে এক জগ পানি আর গ্লাস এনে রাখল না কেন ভেবে ওর নিজের উপর খুব রাগ হচ্ছে। চোখ বুজে বারবার ভাবছিল ইশ.....কেউ যদি এক গ্লাস পানি এনে দিত। ঠিক তখনি সারিকের মনে হল কে যেন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলতেই দেখে ওর নানু মাথার পাশে এক গ্লাস পানি হাতে বসে আছে। নানু কোন কথা না বলে শুধু পানির গ্লাসটা বাড়িয়ে দিলো। সারিক নানুকে থাঙ্কস বলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে মাথার পাশে খালি গ্লাসটা দেখে একটু অবাক হোল। কিন্তু রাতের কথা মনে পড়তেই সাথে সাথে ভয়ে জমে গেল। ভাবছে এ কিভাবে সম্ভব?!!!! যেই নানু আজ থেকে নয় বছর আগেই মারা গিয়েছে তিনি কিভাবে গতরাতে এসে পানি দিয়ে গেলো?
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন