somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তগোলাপ‬

২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাজেদ সাহেব, পেশায় একজন সরকারী গোয়েন্দা। পেশাগত কারনেই সব সময় রাশভারী হয়ে থাকেন, কিন্তু আজ সকাল থেকেই তার মেজাজ খুব খারাপ। একটার পর একটা সিগারেট টেনেই চলছেন। অফিসের বড় কর্তার রুমে গিয়েছিলেন তিন দিনের ছুটির জন্য বউকে নিয়ে কোথাও ঘুরে আসবেন বলে। কিন্তু কিছু বলার আগেই বড় কর্তা একটা কেসের ফাইল ধরিয়ে দিলেন।
বড় কর্তাঃ কি খবর মাজেদ? কেমন চলছে দিনকাল।
মাজেদ সাহেবঃ সব ভালো স্যার। একটা কথা ছিল আপনার সাথে।
বড় কর্তাঃ ওসব পরে হবে। আগে একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে আপনার সাথে আলোচনা করে নেই।
মাজেদ সাহেবঃ স্যার আমার একটা ছুটির আবেদন ছিল।
বড় কর্তাঃ মাজেদ সাহেব আপনি নিশ্চয়ই জানেন বনানীর ফ্ল্যাটে তরুণী হত্যার কেসটা পুলিশ তদন্ত করছিল। তারা কোন কূল- কিনারা করতে পারছেনা অনেকদিন ধরে। ওদিকে মিডিয়াতেও এইটা নিয়ে বেশ হইচই হচ্ছে। তাই একটু আগেই কেসের ফাইলটা আমাদের হাতে আসলো। যে করেই হোক দ্রুত খুনিকে এরেস্ট করতেই হবে।
মাজেদ সাহেবঃ কিন্তু স্যার.........
বড় কর্তাঃ আমাদের ডিপার্টমেন্টের সবথেকে অভিজ্ঞ আপনি। একমাত্র আপনিই পারবেন কেসটা শেষ করতে। আমি আসাদকে বলে দিয়েছি আপনাকে ফাইলটা দেয়ার জন্য। এই কেসে ও আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে।
মাজেদ সাহেবঃ জি স্যার।
.......................................................................................................................
সিগারেটের একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে মাজেদ সাহেব আসাদকে ডেকে ফাইলটা নিয়ে বসলেন। প্রথমেই তরুণীর লাশের ছবিটা দেখেই থমকে গেলেন। তরুণীর লাশ একটা চেয়ারে আধ-সোয়া অবস্থায়। খুনি খুব দক্ষ হাতে তরুণীর বুকের পাঁজর কেটে হৃত্পিণ্ড বের করে চেয়ারের পাশে টেবিলে রেখে দিয়েছে। কাটা হৃত্পিণ্ডের পাশে একটা রক্তে ভেজা লাল গোলাপ। বাকি শরীরের কোথাও কোন আঘাতের লক্ষণ নাই। আশ-পাশের সবও একদম পরিপাটি অবস্থায়। ছবিটা দেখেই মাজেদ সাহেব বুঝেছেন খুনি অনেক সময় নিয়ে, খুব যত্ন করে তরুণীর হৃত্পিণ্ড কাটার কাজ করেছে। কিন্তু কেন?!!!!! এর থেকেও অনেক সহজ উপায় ছিল খুন করার, এভাবে কেন হৃত্পিণ্ড কেটে রেখে দিলো? আর রক্তে ভেজা গোলাপের মানে কি?!!!!! নাহ......মানুষ দিন দিন পশু হয়ে যাচ্ছে। মাজেদ সাহেব আসাদকে সাথে নিয়ে অফিস থেকে বের হয়ে গেলেন। ডেডবডি আর ক্রাইম-সিনটা একবার দেখে আসা দরকার।


(অসমাপ্ত)..................
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×