বাংলাদেশ ইমিগ্রেশনে (বেনাপোল) আমার অভিজ্ঞতাঃ
জনৈক ইমিগ্রেশন কর্মকর্তা (শান্ত)ঃ (দীর্ঘক্ষণ আমার পাসপোর্ট হাতে নিয়ে) এই কি অবস্থা আপনার?
আমিঃ !!!!!!!!! কি অবস্থা?!!!!!!!
ই. ক. (শান্ত)ঃ আপনার তো পাসপোর্ট, ভিসার ছবির সাথে আপনার চেহারার কোন মিল নাই। শেভ করেন না ক্যান?
আমিঃ !!!!!!!!!! হ্যাঁ?!!!!!!! (ব্যাকগ্রাউন্ড এ ২-৪ ঠাডার আওয়াজ)
ই. ক. (শান্ত)ঃ সেভ করেননা ক্যান? কত দিন করেননা?
আমিঃ কেন? সেভ করলে কি চিন্তে পারতেন? পাসপোর্ট, ভিসার সাথে চেহারা মিলত?
ই. ক. (শান্ত)ঃ হ্যাঁ।
আমিঃ (অতপর সন্মানিত বন্ধুবর কচি হইতে প্রাপ্ত বুদ্ধি কাজে লাগাইয়া, দুই হাত দিয়া মুখের দাড়ি-গোঁফ ঢাকবার ব্যার্থ চেষ্টা করতে করতে) দেখুনতো এখন চিনছেন কিনা? ছবির সাথে চেহারা মিলে?
ক. (শান্ত)ঃ ধুরর মিয়া। (পাসপোর্ট এ সিল দিয়ে) এই নেন পাসপোর্ট। যান আপনি…
আমিঃ ধন্যবাদ।
অবশেষে শিক্ষা পেলাম এর পর কোন দিন যদি বাংলাদেশ ইমিগ্রেশনে দাড়াতে হয় তাহলে যথা সম্ভভ দাড়ি-গোঁফ সেভ করে, টিপ- টপ হয়ে, পারলে যে জামা পরে পাসপোর্টে ছবি তুলেছি সেই জামা পরে দাঁড়াবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

