somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

টেক ব্লগার
টেকনোলজি ভালোবাসি ছোট বেলা থেকে। কম্পিউটারের সাথে পরিচয় ১৯৯৯ এর দিকে, যদিও ঘরে কম্পিউটার এসেছে ২০০১ সালে। বহু কিছু শিখেছি, বহু কিছু শিখিয়েছি। আগে এক সময় টেকনোলজি নিয়ে ব্লগিং করতাম; মধ্যেখানে নিজের সাইটটা বাদ দেওয়াতে আর করা হতো না।nnভাবছি আবার শুরু করলে

গুগল ক্রোমের পাঁচটি দুর্দান্ত এক্সটেনশন, যা আমি নিয়মিত ব্যবহার করি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গুগলক্রোম এখন প্রায় ৬৫% ব্যবহারকারী ব্যবহার করেন। এদের মধ্যে মোবাইল, ট্যাব, কম্পিউটার সব ধরণের ব্যবহারকারী আছেন।


গুগলক্রোম আমার যে কয়টা কারণে পছন্দ হয়, তার মধ্যে একটি হচ্ছে ক্রোম এক্সটেনশন গুলি। একটু খুঁজলেই প্রায়সই ফ্রিতেই যা যা পাওয়া যায় তা অভাবনীয়।

এই এক্সটেনশন গুলির একএকটার কাজ এক এক রকম। মূলত বলা চলে এরা মূল ব্রাউজারের সাথে নানান ফিচার যোগ করে আপনার কাজকর্মকে সুবিধা দেয়। কয়েক লক্ষ ক্রোম এক্সটেনশন আছে। তাদের মধ্যে থেকে আমি আজকে পাঁচটি নিয়ে কথা বলবো, তারমানে এটা নয় যে এরা সেরা। আমি নিজে এই পাঁচটি দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করি।

এই এক্সটেনশন গুলি গুগলের ডেস্কটপ ভার্সনের জন্য। এবং সবগুলিই ফ্রি!

১. গুগল ডিকশনারীঃ
চরম সিম্পল একটা এক্সটেনশন। ইন্সটল করার পর আপনি যে কোন ওয়েব সাইটের মধ্যে থেকে যে কোন ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করলে পপআপে আপনাকে ঐ শব্দের ইংরেজী অর্থ দেখিয়ে দিবে। এমনকি ই্ংরেজী সাইটের ভিতরেও যদি কোন শব্দে ডাবলক্লিক করেন, তাহলে সেটার অর্থ সহজ ইংরেজীতে দেখাবে।

ডাউনলোড লিংকঃ Google Dictionary (by Google)

এটা ব্যবহারের পর আমার ইংরেজী শব্দজ্ঞান অনেক বেড়েছে!

২. গুগল কিপঃ
আমি প্রচুর নোট নেই। কোন ওয়েব সাইট দেখতে দেখতে, কোন বই পড়তে পড়তে বা কোন কিছু মাথায় আসতেই। আর মাল্টিডিভাইস সিঙ্ক্রোনাইজেশনের জন্য গুগুল কিপ এর জুড়ি নেই। তাই, এই এক্সটেনশনটা আমি গুগুল ক্রোমে যোগ করে নিয়েছি। ফলে যখন যেখানে চাই, সহজেই নোট নিতে পারি।

ডাউনলোড লিংকঃ Google Keep Chrome Extension


৩. ডার্ক রিডারঃ
কম্পিউটার রিলেটেড জোকস গ্রুপ গুলিতে প্রায়ই একটা কথা বলা মজা করা হয়, once you select dark mode, there's no going back! কথাটা অন্যদের জন্য সত্য কিনা জানি না, তবে আমার জন্য সত্য।

এই প্লাগইনটি আপনার ব্রাউজারের সব ওয়েব সাইটকে ডার্ক মুডে নিয়ে যাবে। ফেসবুক বলেন আর সামু বলেন, প্রায় সব সাইটই ডার্ক মুডে চলে যায়। আমার অফিসের একটা ওয়েব সাইট এটা দিয়ে ডার্ক করে ব্যবহার করতেছিলাম দেখে অফিসে আরও অন্ততপক্ষে ১০জন এটা ব্যবহার শুরু করেছে।

আমার পিসিতে সামু এমন দেখায়ঃ



ডাউনলোড লিংকঃ Dark Reader

৪. স্ক্রীণশট ও স্ক্রীণ রেকর্ডারঃ
এটা খুব সম্ভবত সবার খুব ফ্রিকোয়েন্টলি লাগবে না। তবুও দিলাম, আমার প্রচুর লাগে। এটি দিয়ে আপনি কোন ওয়েব পেজ এর স্ক্রীণশট যেমন নিতে পারবেন, সাথে সাথে টুকটাক এডিটও করতে পারবেন। আমার প্রিয় ফিচার ছবির অংশ বিশেষ খুব সহজেই ব্লার করা। আবার ভিডিও রেকর্ডও তৈরী করতে পারবেন।


আমি আমার নিজের কাজ গুলি ডকুমেন্ট করতে খুব পছন্দ করি। কিভাবে কাজগুলি সহজে করি, তার ভিডিও করে কলিগদের মাঝে শেয়ার করি। আমাদের অফিসের সোশ্যাল সাইটে আমার গাদিখানেক সাবস্ক্রাইবার আছে!

ডাউনলোড লিংকঃ Awesome Screenshot and Screen Recorder

৫. ক্রোম রিমোট ডেস্কটপঃ
প্রায়ই আমার বাসার বাইরে থেকে কম্পিউটারে টুকটাক কাজ করার দরকার পড়ে। আবার কখনও কখনও কোন কোন ফাইল খুলে দেখা লাগে। তাছাড়া বাচ্চারা কম্পিউটারে কি করছে কি না করছে তার সামান্য নজরদারির জন্যও দেখা লাগে যে কম্পিউটারে কি চলছে। এজন্য আমি ক্রোম রিমোট ডেস্কটপ ব্যবহার করি।

ইন্সটল করে মোবাইলে বা অন্য কম্পিউটারে একবার কানেক্ট করে নিলেই হয়। আর ঝক্কি ঝামেলা নাই। কানেক্ট দিলেই কানেক্ট। এটা এনিডেস্ক বা টিমভিউয়ারের মত ঝামেলার না।

ডাউনলোড লিংকঃ Chrome Remote Desktop

---------------------------
আশাকরি দু-একটা এক্সটেনশন আপনাদের সাথে মিলে যাবে বা আপনাদের কাজে লাগবে।

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৩৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×