somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের রাজনীতি

০৮ ই এপ্রিল, ২০০৬ ভোর ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমরেশের বইগুলো পড়ে স্বপ্ন দেখতাম নকশাল হবার কিংবা অর্কের জীবনটাকে ফিরে পেতে। এটা স্বপ্ন দেখা নয়, ঘুমন্ত সাগরে সাতার কাটার সামিল। এখন সেটাই বুঝি। বাস্তবায়ন নেই। অন্য সব স্বপ্নগুলোর মতই এটাও একদিন ফিকে হয়ে যায়। একটু বড় হলাম। বাংলাদেশের রাজনীতির হালচালে দুই নেত্রীর ভূমিকা দেখে লজ্জা পেলাম। নতুন স্বপ্ন দেখলাম, বাম দলের সাহসী সৈনিক হব। এখন... লজ্জা পাই সেসব ভেবে। ছেলেমানুষী... ছেলেমানুষী স্বপ্ন আমার।

টাইম ম্যাগাজিনে বেগম জিয়ার সুন্দর ফুটফুটে ছবি ছাপা হয়েছে। দারুন দেখতে...! দারুন! মহিলা পারে বৈকি। এই বুড়ি বয়সেও? 1970 সালের হেনরী কিসিঞ্জারের "তলাবিহীন ঝুড়ি'র" বাংলাদেশকে 2006 সালে টাইম ম্যাগাজিন বলছে "সম্ভাবনাময় বাংলাদেশ" হিসাবে। বাংলাদেশের অর্থনীতি নাকি শক্তিশালী হচ্ছে! কি সোভাগ্যের কথা...!!!

শেখ হাসিনা সম্বন্ধে কি বলবো? তিনি বহু আগেই আদালত কতর্ৃক পাগলী হিসাবে দীক্ষা লাভ করেছেন। এটা তার আরও একটি ডিগ্রী! 10ম তম ডিগ্রী। আমার জানামতে বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক নেতা ছিলনা/নেই যে কিনা বিদেশের মাটিতে বাংলাদেশের কুটসা রটানোয় সর্বদা ব্যস্ত থাকে। টাইম ম্যাগাজিনে কি বলেছেন শুনুন...

টাইম ম্যাগাজিন ঃ আপনি সামনের নির্বাচনে হেরে গেলে কি হবে?
শেখ হাসিনা ঃ তাহলে জামায়াতে ইসলামীই দেশ শাসন করবে। বিএনপি কোণঠাসা হয়ে পড়বে এবং এটা পরিপূর্ণভাবেই হবে একটা তালেবান রাষ্ট্র। তারা আমাদের নিংড়ে শেষ করে ফেলবে!!!

শেখ হাসিনা টাইম ম্যাগাজিনকে আগে বলেছিলেন... "জঙ্গিবাদ বর্তমান প্রধানমন্ত্রীর সৃষ্ট, সরকার এদের মদদ দিচ্ছে"
জঙ্গী নেতাদের ধরার পর তিনি বলেন- "দেশীয় ও আনর্্তজাতিক চাপের কারণেই হযতো তাদের গ্রেফতার করা হয়েছে ! "

দেখেছেন... তিনি হয়তো শব্দটা বলতে দিধা করেননি। আমার নিজেরও শেখ হাসিনা সুস্থ্যতা নিয়ে সন্দেহ আছে। একই মুখে হাজার স্ববিরোধী কথা।

বর্তমানে নতুন আরও একটা নাটকের রিহার্সেল হচ্ছে। "সংলাপ" নামক নাটক। কিন্তু এই নাটকও তেমন জমছে না। কারন 14 দলের কয়েকটি দল গোঁ ধরেছে। ওয়ার্কাস পার্টি, গণতান্ত্রিক পার্টিসহ কয়েকটি বাম দল জোর দিয়ে বলেছে, প্রস্তাবিত সংলাপে জামায়াতে ইসলামী অংশ নিতে পারবে না। কেন? আমরা সবাই তা জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা আজ জামায়াতে ইসলামী'র বিপক্ষে অবস্থান নিয়েছে তারা অতীতে বহুবার জামায়াতের সঙ্গে শুধু সংলাপই নয়, বরং বহুবার একই সঙ্গে আন্দোলনও করেছে!!!

জানা উচিৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ফমর্ূলা জামায়াতই প্রথম পেশ করেছিল। আওয়ামী লীগ তত্ত্বাবধাযক সরকার প্রতিষ্ঠার দাবি নিয়ে মাঠে নামলে সে সময় আজকের 14 দলীয় জোটের শরিক দলগুলো জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে সবাই এক দেহ এক আত্মা হয়ে আন্দোলনে নেমেছিল তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে। আজ সেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের কথা যখন উঠেছে তখন অমুকে আলোচনায় থাকতে পারবে, তমুকে থাকতে পারবে না ... এ প্রশ্ন উঠছে কেনো? যারা সংলাপে জামায়াতের অংশ নেয়ার বিরোধীতা করছে সংসদে তাদের অবস্থান শূন্য!

আসলে কেউই কথা রাখেনি। সেই জামায়াতই এখন বিএনপি'র চামচা। সাধারন মানুষরা দিনকানা রোগে আক্রান্ত (আমার মতই)। তারা মাঝে মাঝে স্বপ্নের ঘোরে এসব দেখে। উদ্দেশ্যহীন স্বপ্ন দেখা...। কোনো বাস্তবায়ন নেই।
তবুও আমরা স্বপ্ন দেখবো। নতুন বাংলাদেশের।


[ সূত্র ঃ টাইম ম্যাগাজিন/ আমার দেশ/ প্রথম আলো ]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×