সকালটা ছিল রোদেলা
ঠিক তোর হাসির মত।
দুপুর...
9 নম্বর বাস, পকেটমার...মারমার-কাটকাট,
ঘাম...ঘুম ঘুম ক্লাশ, ছুটি, বাড়ী ফেরা...।
বিকেলটা...
কেটে গেল আনমনে- নিঃসঙ্গ,
মেঘ বালিকা এসেছিল আলো কুড়োতে;
বৃষ্টি এসে তাকে ঝরিয়ে গেল,
থেকে গেলাম আমি...স্মৃতি...জল;
আর দগদগে নিঃসঙ্গতা।
.... .... .... .... .... .. (বাকীটুকু বাকী থাক)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



