কি হইলো মনু? কান্দো কেন?
মনুর সেটা বলার দশা নেই, আঙুল দিয়ে তার 3 বছরের বাচ্চাকে নদিতে হাবুডুবু খেতে দেখালেন। সবাই বাচ্চাকে ডুবতে দেখছে, কেউই সুপারম্যান কিংবা স্পাইডারম্যান হইতে রাজি নয়। এদিকে মহিলার বিলাপের উত্তাপ আরেক ধাপ বাড়িল। সাথে সাথে এক টাকওয়ালাকে ঝম্প দিতে দেখা গেল। পড়িমড়ি করে বাচ্চাকে তিনি উদ্ধার করে বীরের বেশে উঠে আসিলেন।
সবাই মিনিট পাঁচেক তাকে কাঁন্দে উঠায়া নাচন করিল। কেউ বলিল- চেঙ্গিস খান, কেউ বলিল- ঈঁসা খা, কেউ বলিল- হাঁসের ছ্যাও! কেউ কেউ বলিল- বাঘের বাচ্চা! কিন্তু যাকে নিয়ে এত রঙ তামাশা সে তিনিই গোমড়া মুখো। অবশেষে তিনি মুখ খুললেন, বললেন- রাহেন মিয়া বাঘের বাচ্চা.... আগে কন কোন হালায় আমারে লাত্থি দিয়া নদিতে ফ্যালাইছে? !!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



