(প্রিয় কবিতা-৮/মহাদেব সাহা) ভাঙন ভাঙন বলে ডাকি
০৯ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাঝে মাঝে আমার এমন কেন
ভাঙার নেশায় পেয়ে বসে
নদীর ভাঙন যেন শুরু হয় আমার দুচোখে
সমস্ত গুড়িয়ে যায়, ভেঙে চুরে যায়,
ঐ মেঘ ভেঙে পড়ে চাঁদ খান খান হয়ে
ভেঙে যায়,
শিশুকার, শিল্পকলা সমস্তই ভাঙনের চিহ্ন শুধু হয়
ভাঙনের চিহ্ন, শুধু ভাঙনের ধস নামা মাটি।
মাঝে মাঝে আমার এমন কেন হয়
অবোধ শিশুর মতো পেয়ে বসে ভাঙনের নেশা,
দুহাতে সমস্ত ভাঙি, ভেঙে ভেঙে যাই
শিল্পের স্বভাব ভাঙি, সভ্যতার সীমারেখা ভাঙি
শিশুর কুশল ভেঙে
তোমাদের নিরাপত্তা ভেঙে
বলে দিই মাঝে মাঝে ভাঙার নেশায় আমি
ভাঙাই স্বভাব,
আর যখন থাকে না কিছু, কেউ
এই বুকে ভাঙন ভাঙন বলে ডাক দিতে বড়ো ইচ্ছে করে।
কবিতা-১/ মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস
কবিতা-২/ পক্ষপাত
কবিতা-৩/ যে যে কারনে আমি কষ্ট পাই
কবিতা-৪/ দ্বিধা
কবিতা-৫/ স্মৃতি
কবিতা-৬/ কারো সাথে কারো দেখা হয় না
কবিতা-৭/ আমার এ-ভয় অন্য রকম
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৮ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন