somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ট্যান্ডার্ড শ্রেণী

০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে মাথায় কিছু উটকো ভাবনার উদয় হয়। সেগুলো নিয়ে মন্তব্য পাওয়ার অন্যতম উপায় হলো একটা পোস্ট ছেড়ে দেয়া। আজকে বেশ অনেকদিন পর আবার সেই পন্থা ধরছি /:)

আপনাদের মাঝে কেউ কি ইংরেজী মাধ্যমে পড়াশোনা করেছেন? আমি এখন কোন মাধ্যম বেশী ভালো, তা নিয়ে ঘারের রগ ফোলাতে আসি নাই। আমি বলতে আসছি বুঝ হওয়ার পর থেকে একটা শব্দ যা আমাকে সময়ে অসময়ে হেনস্তা করেছে, তা নিয়ে লোকজনের মতামত জানার জন্য। কোন এক কারনে ব্যাপারটা আমি বুঝি না :||
ইংরেজী মাধ্যমের এক এক বছরের ক্লাসকে শুধু ক্লাস ডাকা হয় না, ডাকা হয় স্ট্যান্ডার্ড ক্লাস। যেমন স্ট্যান্ডার্ড ওয়ান, স্ট্যান্ডার্ড টু... ইত্যাদী। কোন এক কারনে আমি ছোটকাল থেকেই স্ট্যান্ডার্ড শব্দটা বাদ দিয়ে বলতাম। একটু স্মৃতিচারন করে বলি: একবার ঈদে খালার বাসায় গিয়েছি বেড়াতে। ওখানে অনেক মেহমান এসেছেন, তার মাঝে দুইজন আমাকে আর আমার খালাতো বোনকে ডেকে জিগ্যেস করলেন আমরা কিসে পড়ি। স্বভাবতই আমি ক্লাস টু বলে খালাস... কিন্তু খালাতো বোনের পারওয়ারিশ আরো উন্নতমানের হয়েছে, সে উত্তর দিলো স্ট্যান্ডার্ড টু। ঘটনা আরো একটু আগালো কারন সামনে আমাদের দুই কন্যার পিতৃদেবরাও উপস্থিত ছিলেন! এবং অবশ্যই লজ্জায় আমার পিতার নাক কাটা গেল। পড়ে এ নিয়ে গোলবৈঠকও হলে বাসায় ফিরে এবং আমাকে বাক্যের গোলায় ঘায়েল করা হলো। কিন্তু বিধাতার কি মহিমা, আমি কখনোই স্ট্যান্ডার্ড শব্দটা বলা শিখলাম না ! এবং এখনো কেউ ক্লাসের সাথে স্ট্যান্ডার্ড বললে আমার মনে হয় কুড়াল দিয়ে একটা কোপ দেই :|

যাই হোক, কালকে ২ ভারতীয় বন্ধুকে তাদের দেশে ক্লাস/গ্রেড শব্দের ব্যবহার জিজ্ঞেস করলে এক পর্যায়ে কথাসূত্রে তারা একস্বরে স্ট্যান্ডার্ড বলে চেঁচিয়ে উঠা্য আমি বিরক্ত বোধ করেছি। কেউ যদি এই স্ট্যান্ডার্ডের অর্থ জেনে থাকেন, তবে আমায় অনুগ্রহ পূর্বক বুঝতে সাহায্য করেন।আবারও বলছি আমি এখানে শিক্ষামাধ্যম নিয়ে কথা বলতে কি কথা শুরু করাতে আসি নাই।

ধন্যবাদ।

ডিসক্লেইমার: আমি ডিপ্লোম্যাটিক মানুষ। কাউকে কটাক্ষকরে কথা বলা এড়িয়ে চলি। মাঝে সাঝে কিছু বন্ধুব্লগারদের সাথে মেকি ঝগড়া করে থাকি কিন্ত সত্যিকারের তর্ক করার মাঝে আমি নাই কারন কথার পিঠে কথা বলার ধৈর্য/জ্ঞান কোনটাই আমার পর্যাপ্ত পরিমানে নাই। এই পোস্টের বিষয়বস্ত আমার নিজের প্রশ্ন দূর করার জন্যে। কারি যদি অন্যথা মনে হয়ে থাকে আমি তা দুর করার জন্যে এই কথাগুলো বললাম।

আবারো ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৮
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×