আজ মেঘের উপর মেঘ দেখতে নেমে এলো রাত্রি
দেখ মেঘের পরেই লুকিয়ে গেছে অস্ত পারের যাত্রি
টুপটুপিয়ে শব্দে মেতে সকল হলো স্তব্ধ
আকাশ খানি দিতেছে দেখ তার যা আছে লব্ধ
পৃথিবী তারে গ্রহন করে করল তারে ধন্য
মাটির বুকে ফিরিয়ে ঝড়া সকলি তার জন্য
সবুজ এ জল স্পর্শ করে সোভিত করে পুস্প কমল
সবখান থেকে গড়ায়ে পরছে ধারা জল টলমল
আমার আঙ্গিনায় দেখে যাও তুমি কেমনে বহেছে নদী
আর একটু পর ঘরে উঠবে বাধা না দেই যদি
পদ্ম ফোটে আমার ঘরেতে পুস্পে রাঙ্গা আবীর
আমার দু আখি মেপে যাও তুমি দেখ তা কতটা গভির
আমার হৃদয় সাগর খনিতে আছে রত্ন লুকানো
বুজলে আখির পাতা দুখানি নেমে আসে কত স্বপ্ন
রংহীন এ মন খানি হঠাৎ রঙ্গে রঙ্গে হয় একাকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


