somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথে জঙ্গিহানা রুখতে সুন্দরবনে চালকহীন নৌ-বিমানের নজরদারি

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩ ডিসেম্বর, ২০১৩
মুম্বই হামলার ধাঁচে জলপথে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে চালকহীন বিমানের পাশাপাশি নাইট ভিশন র্যাডার বসাচ্ছে ভারতীয় নৌ-সেনা কর্তৃপক্ষ৷ মূলত, বাংলাদেশে জামাত-এর বাড়বাড়ন্ত ভাবিয়ে তুলেছে সেনা বাহিনীকে৷ অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্হার রিপোর্ট অনুযায়ী হুজি জঙ্গিরা ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এই জলপথকে ব্যবহার করে৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এই সিান্ত নেওয়া হয়েছে৷
বিএসএফ ও ভারতীয় নৌ-সেনার তরফ থেকে একটি সমীক্ষা চালানো হয়েছিল৷ সেই সমীক্ষা রিপোর্ট বলছে, সুন্দরবনের ১৩২ কিলোমিটার পথ সম্পূর্ণ অরক্ষিত অবস্হায় পড়ে রয়েছে৷ প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি প্রতিনিধিদল সুন্দরবন পরিদর্শনে আসেন৷ এমনকী স্বরাষ্ট্রদফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজেও জলপথে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন৷ কিন্ত্ত তারপরেও এই বিস্তৃত সীমান্ত এলাকা অরক্ষিত অবস্হায় পড়ে থাকায় চিন্তিত নিরাপত্তা সংস্থা৷ তাই একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷
সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে, উত্তর ২৪ পরগনার সামশেরনগরেরয়েছে একটি বর্ডার আউট পোস্ট৷ যা দেখভাল করে বিএসএফ৷ যদিও এই আউটপোস্ট মূলত ‘ল্যান্ড আউট পোস্ট'৷ এই এলাকা থেকে বঙ্গোপসাগর হয়ে যে নদীপথ রয়েছে সেখানে ৩ টি ভাসমান আউট পোস্ট রয়েছে৷ এগুলির মাধ্যমে নজরদারি চালায় বিএসএফ৷ একাধিক বাংলাদেশি জলযান প্রতিদিন এই পথ ধরেই ভারতে আসে৷ প্রথমে জলযানগুলিকে তল্লাশি করা হয় হেমনগর এলাকায়৷ তারপর নদীপথে সুন্দরবন হয়ে জলযানগুলি চলে যায় নামখানা বা কলকাতার দিকে৷ পূর্বে তল্লাশি করা হত নামখানায়৷ বিগত বছর থেকে সেই তল্লাশি হচেছ হেমনগরে৷ এর পরেও দেখা যাচেছ বিস্তীর্ণ অংশ অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে৷
নৌ-সেনার তরফ থেকে নির্দিষ্ট অভিযোগ করা হচ্ছে, হেমনগরে কাগজপত্র তল্লাশি চালানো হলেও তাতে ফাঁক থেকে যাচ্ছে৷ কী রকম ফাঁক? এক সেনা কর্তার কথায়, "জলযানে প্রতিটি কোণ পরীক্ষা করা হয় না৷ কাগজপত্র দেখা হয়৷ কিন্ত্ত সত্যিই কি উদ্দেশ্যে এই জলযানের ভারতের জলপথে আসা তার উত্তর মেলে না৷" যা থেকে নৌ-সেনা আশঙ্কা করছে, কোনও জঙ্গি সংগঠনের সদস্যরা অবাধেই বিস্ফোরক নিয়ে প্রবেশ করতে পারে৷ অপরদিকে, এই সমস্ত জলযান একাধিক জায়গায় অপেক্ষা করে৷ বিশেষ করে রাতের বেলা জলযানগুলিতে কারা যাতায়াত করছে তা জানা যায় না৷ পাড়ের গ্রামগুলি থেকে কারা যাতায়াত করছে তাও জানা যায় না৷ অভিযোগ উঠেছে, ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে একাধিক জন সেই বাংলাদেশি জলযানের পাশে যাতায়াত করে৷ মুম্বই হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে, এই ডিঙি নৌকার ব্যাপারে সচেতন হতে চাইছে নৌ-সেনা৷
সমস্যা মেটাতে এবার একাধিক ব্যবস্থা গ্রহণ করল ভারতীয় নৌ-সেনা৷ খুব শীঘ্রই বিএসএফ তাদের ভাসমান আউটপোস্টের সংখ্যা বৃ‌দ্ধি করছে৷ ছ'টি অতিরিক্ত আউটপোস্ট নিয়ে আসা হচ্ছে৷ যেগুলি সারাদিন ধরে নদীপথে তল্লাশি চালাবে৷ নজরদারি চালানোর জন্য বেহালা বিমানবন্দর থেকে তিনটি চালকহীন বিমান ও ইউএভি ওড়ানো হবে৷
এই সমস্ত বিমান মাটি থেকে দশ হাজার ফুট উপর দিয়ে উড়ে গেলেও স্পষ্ট ছবি তুলতে পারবে৷ এছাড়া একটি কণ্ট্রোলরুম তৈরি করা হবে৷ অন্যদিকে ভারতীয় নৌ-সেনারা একটি কোস্টাল ব্যাটারি তৈরি করবে৷ এছাড়া জলযানগুলিকে চিহিত করতে চালু করা হচ্ছে এআইএস সিস্টেম৷ এই জলযানগুলিতে তল্লাশি চালাতে পারবে উপকূলরক্ষায় নিযুক্ত পুলিশ৷
মুম্বই হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার সুন্দরবন এলাকায় নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায় না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সূত্র : http://sangbadpratidin.in/


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×