
এতো ভীতু আমি, তারপরেও ভয়ের মুভি দেখি সময় পেলেই--আর পরবর্তি ঘটনা হচ্ছে, ছেলেমেয়েদের বেডরুমে গিয়ে কাতর আকুতি--can I sleep with you please?...ওদে হাসাহসিতে আমার স্বামীপ্রবরও যোগ দেন1
যা হোক, আজ আমার দেখা অসংখ্য ভৌতিক মুভি গুলো থেকে প্রিয় ১০টি বেছে দিচ্ছি--হয়ত মোটামুটি এগুলো সবারই দেখা, তাও দিতে ইচ্ছে হল। মুভিগুলো নিয়ে বেশি বর্ননা দেইনি, শুধু আমার অনুভূতিগুলো জনাতে চেস্টা করব----
1. Rosemary's Baby (1968), পরিচালক-রোমান পোলান্স্কি
IMBD rating: 8/10
অসাধারন গা হীম করা ছবি, শয়তানের সন্তান এক সাধারন মহিলার ভেতরে জন্ম দেরার অশুভ প্রক্রিয়া। এই মুভি দেখার পরে Manhattan এর যে কোন পুরনো walkup apartment দেখলে গা শিউরে ওঠে!
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/tgaffar71/09-2014/tgaffar71_19245724985421b24974f1a7.18900118_tiny.jpg
2. The Excorcist(1973), পরিচালক-উইলিয়াম ফ্রীডকিন
IMBD rating: 8/10
ভুত তাড়ানোর সর্বকালের সেরা মুভি, বিছানা থেকে শুন্যে উঠে ভেসে থাকা আর ঘার মুচড়ে ভুতে ভর করা কিশোরী রেগানের বিভৎস হাসি! এই থীমে আরও প্রচুর মুভি বানানো হয়েছে পরে, কিন্তু আমার মতে এর ধারেকাছেও কোনটা যেতে পারেনি technology র এত উন্নতি সত্তেও।

3. The Omen(1976), পরিচালক-রিচার্ড ডেভনার
IMBD rating: 7.6/10
চার্চের যত সামনে যাচ্ছে, ততই একটা ছোট নিঃপাপ চেহারার একটি ছেলে ভয়ে চিৎকার করে কাঁদছে, অথবা সেই ছেলেটির ফিংগারপ্রিন্ট এর ছাপ আসছেনা---কি নেই এই অসাধারন মুভিতে! ডেমিয়েন নামের সেই ছেলেটির ঠান্ডা অথচ নিস্ঠুর, বিদ্রুপ পূর্ন হাসিটি অন্তরে একেবারে গেথে গেছে আমার মত ভীতু, কল্পনাপ্রবণ দর্শকের অন্তরে!! ৬৬৬ নাম্বারের কোন কিছুরই ধারেকাছে যাইনা আমি সেই থেকে!

4. Cape Fear(1991), পরিচালক-মার্টিন স্করসিস
IMBD rating: 7.3/10
সাইকোলজীকাল থ্রীলার বা প্রতিশোধ পরায়নতার ছবি, ঠিক হরর ক্যাটেগরিতে পরেনা। তবে হাড় হীম করা ভয় আর ব্যর্থতার তীব্র হতাশায় মন ভরে ছবির সেষে...জঘন্য টাইপের সাইকোপ্যাথের
ভূমিকায় Rbert De Niro এত প্রানবন্ত অভিনয় করেছেন যে, এর পর ওনার মুখ স্ক্রিনে দেখলে ঘৃণায়, আতংকে জমে যেতাম বহুদিন!

5. Thinner (1996), পরিচালক-টম হল্যান্ড
IMBD rating: 5.6/10
জিপসী বুড়ির অভিশাপে এক অসম্ভব মোটা একজন সাধারন ব্যস্ত লোকের ধীরে ধীরে শুকিয়ে লিকলিকে প্রায় অস্তিত্বহীন হয়ে যাওয়ার করুন পরিণতি!
মনের উপরে চাপ ফেলার জন্য এই মুভি যথেস্ট...জিপসীরা আবার প্রচুর আদিযুগের অজানা knowledge তথা যাদুবিদ্যার ভান্ডার বয়ে নিয়ে চলেছে কিনা!, তাই ওদের থেকে সাবধান থাকাই শ্রেয়!!1

.....চলবে...
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





