গত সপ্তাহ জুড়ে খুব অসুস্থ ছিলাম- ব্যাক পেইন, তার মধ্যেই অফিস, বাসার গৃহস্থালী কাজ, ছেলেমেয়েদের পড়াশুনার জন্য ছোটাছুটি কিছুই বাদ থাকেনি
দেশে থাকলে অন্তত একটু হেল্প পেতাম এসময়...মেজোআপু স্বামী, ছেলেমেয়েসহ গতকাল দেশ থেকে আসল আমার এখানে, কস্টের মাঝে এক ঝলক আনন্দ!
আম্মা দু রকমের পিঠা, দুধকদু দিয়ে পাঠিয়েছে ওদের সাথে..পাটিসাপটায় কামড় দিয়েই দেশের বাড়ীর সেই কতকাল আগের ভোরবেলার আম্মার দুধ-গুড় জ্বাল দেয়ার সুবাস পেলাম!
অনেক আগে থেকে সেট করা প্রোগ্রাম ছিল আপুদের সাথে- টেক্সাস যেয়ে আপু আর আমার মেয়ের ভবিষ্যতের কিছু শিক্ষা প্রতিস্ঠান দেখার আর ঘোরাঘুরি করার (ইউটি অস্টীন-অস্টীন, রাইস ও বেইলর- হিউস্টন, টেক্সাস এ এন্ড এম-কলেজ স্টেশন, আর সময় পেলে শেষে আমার বরের স্কুল - টেক্সাস টেক- লাব্বোক) আগামীকাল ভোরে আমাদের ফ্লাইট, দোয়া করবেন! ফিরে এসে ইনশাললাহ ছবিসহ ডিটেইলস্ দেয়ার ইচ্ছে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


