
১০ টাকায় চা-সিঙ্গারা-সমুচা-চপ ঢাবির গর্ব: উপাচার্য
অনলাইন ডেস্ক ০৯:৫৪, ২৯ জানুয়ারি, ২০১৯ দৈনিক ইত্তেফাক
----------------------------------------------------------------------------------------------------
দশ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা চপ এবং একটি সমুচা পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এটি আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারলে গিনেস বুকে রেকর্ড হবে। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
তিনি আরও বলেন, ‘দশ টাকায় গরম পানিও তো পাওয়া যাবে না রাস্তায়। অথচ দশ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা সমুচা এবং একটা চপ এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি)। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য।
উপসংহার এটি কিভাবে সম্ভব, একটা বিশ্ববিদ্যালয়ের গর্ব কিংবা ঐতিহ্য কখনো সিঙ্গারা, চপ, সমুচায় হয় না !!! গর্ব করা যায়, সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা'র মান, গবেষণার মান কিংবা ছাত্র-ছাত্রী, শিক্ষকদের মান দিয়ে । আমাদের দেশের পড়ালেখার মান কোন দিকে যাচ্ছে !!!
সুত্র: ইত্তেফাক/কেআই
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


