somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুপ্রেরণা

২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিচিত্র কারণে আত্মীয় পরিজনে অসুস্থ্ রোগীদের সাথে আমার জীবনের সাথে সুখ দুঃখের সম্পর্ক আছে, হাসপাতালে অসুস্থ্ আত্মীয় পরিজনের সাথে আমার ডিউটি থাকে, এমনও হয়েছে রোগীর সাথে আমি দিনরাত একাকার করে দিয়েছি।

আমরা হাসপাতালে ভর্তি হওয়া কোনো আত্মীয় পরিজনকে দেখতে গেলে আঙুর/মাল্টা/আপেল/আনাড়/হরলিক্স - ছোট্ট একটি প্যাকেটে নিয়ে হাজির হই - খুব লজ্জিত ভাব করে রোগীর বিছানার পাশের টেবিলের উপর রাখি, সেই প্যাকেট দেখে রোগীর বা আশেপাশের অন্য রোগীদের মধ্যেও কোনো প্রতিক্রিয়া কখনো কাজ করে কিনা জানিনা, কারণ সব দর্শনার্থী একই ধরনের খাবার পথ্য নিয়ে হাসপাতালে আসেন - এই খাবারে কোনো বৈচিত্র নেই, কখনো বৈচিত্র ছিলোও না। দর্শনার্থীদের আনা খাবার রোগীর আশেপাশের বেডের রোগীদের মাঝেও বিতরণ হয়। জীবনের একটি প্রান্তে হাসপাতালে এসে রোগীর বেডের পাশাপাশি অন্যান্য রোগীদের সাথে এক ধরনের সহমর্মিতা ও বন্ধুত্বও তৈরি হওয়া দেখা গেছে একধরনের সহজাত প্রবৃত্তি । অনেক সময় পাশাপাশি মুমূর্ষু রোগীদের বন্ধুত্বে তাদের সন্তান ছেলে-মেয়ের বিয়ে পর্যন্ত পাকা হয়েছে হাসপাতালে।

মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে বিশাল এক কাঁঠাল নিয়ে হাসপাতালে হাজির হই - রোগী দেখার সাথে সাথে যেনো লাফ দিয়ে বিছানায় উঠে বসে চিৎকার দেন - সোবাহানআল্লাহ! এটা কি নিয়ে এসেছেন?

হাসপাতালের কোনো একজন বিশেষ ডাক্তার হয়তো তাঁর সেদিনের ডায়েরীতে ঘটনাটি এভাবে লিখবেন: -

Rx
২১০ নাম্বার বেডের হাইপারটেনশন রোগীর আত্মীয় আজ মন খানেক ওজনের বিশালাকার এক কাঁঠাল নিয়ে এসেছেন, এতে করে হাসপাতালের ডিউটি অবস্থার চুরান্ত অবনতি হয়, সকল নার্স ও বয় ২১০ নাম্বার বেডের কাছে জড়ো হয়, সন্ধ্যায় সেই দৈত্যাকার কাঁঠাল ভাঙ্গতে তিনজন সিনিয়র নার্স লড়াই করেন, হাসপাতালের সকল রোগী ও আমরা ডাক্তার সহ সকল ষ্টাফ মজাদার কাঁঠালটি খেয়ে আটার রুটির অভাব অনুভব করি (হলের রুটির কথা খুব মনে পড়ছে) সিনিয়র তিনজন নার্স কাঁঠাল ভেঙ্গে - হাত কাঁঠালের আঠাতে সয়লাব করে ছুটি নিয়েছেন।


স্বাক্ষর
তারিখ



উপসংহার:- হাসপাতালের ডিউটি জীবনে আমি বিচিত্র সব কাজ করেছি - এখনো করি, আমার ভালো লাগে যখন রোগী হাসেন, আমার ভালো লাগে যখন রোগী বিছানায় উঠে বসে গল্প করেন। আমার ভালো লাগে যখন রোগী সুস্থ্ হয়ে উঠেন - নতুন করে কোনো কাজে পুরো নতুন উদ্যমে ঝাপিয়ে পরেন।

উৎসর্গ: - ব্লগার ডঃ এম এ আলী ভাই, তিনি পোষ্টে যেমন মন্তব্য করেন তা এক একটি আস্ত পোষ্টের দাবিদার, তাঁর মন্তব্য পড়ে নতুন করে লিখতে ইচ্ছে করে, নতুন করে বাঁচতে ইচ্ছে করে, নতুন করে জীবনকে দেখতে ইচ্ছে করে। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া “এই প্রাণোচ্ছল মানুষটিকে আজীবন হাসিখুশি রাখুন, শান্তিতে রাখুন”।

ছবি: - গুগল সার্চ ইঞ্জিন

কৃতজ্ঞতাঃ - সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে এক দিগন্ত ভালোবাসা ও ধন্যবাদ লেখাটি নির্বাচিত পোষ্টে স্থান দেওয়ার জন্য।



সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১২
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×