somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠাকুরমাহমুদ
তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

মুক্তি চাই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামহোয়্যারইন ব্লগ - লেখকই এখানে পাঠক, পাঠকই এখানে লেখক।

দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে সামহোয়্যারইন ব্লগে যেভাবে লেখালেখি হয় আমার মনে হয়না আর কোনো ব্লগ, অনলাইন পত্রিকা ও মিডিয়াতে এভাবে লেখার ও পড়ার সুযোগ - না কখনো ছিলো, আর না কখনো হবে। ছাপা পত্রিকাতে আলোচনা করার কোনো ব্যাবস্থা নেই, যা ছাপার অক্ষরে ছাপা হয়েছে তা অনেকটা অভেদ্য হয়ে যায়, যা পরবর্তীতে পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। কিন্তু সামহোয়্যারইন ব্লগে সেই সুযোগ নেই, ভুল তথ্য পরিবেশন করা হলে সেই লেখার উপর এতো মন্তব্য আসে, যে পোষ্টকারী তার লেখা ড্রাফটে নিতে বাধ্য হোন বা নিজের লেখা পোষ্ট পরিবর্তন করতে দেখা গেছে অথবা ব্লগ কর্তৃপক্ষ সরসরি হস্তক্ষেপ করে সেই লেখাটি মুছে দেন, এমনকি পোষ্টকারী ব্লগারকে জেনারেল করা হয় কখনো কখনো ব্লগারকে ব্যান পর্যন্ত করা হয়।

বাংলাদেশের সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি বিষয় ১। ডেঙ্গু সমস্যা ২। রোহিঙ্গা ইস্যু - এ নিয়ে সামহোয়্যারইন ব্লগে যে পরিমান লেখালেখি হয়েছে এবং লেখাতে মন্তব্য প্রতিমন্তব্য হয়েছে তা আর কোনো অনলাইন নিউজ সহ দেশের প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকাতেও হয়েছে কিনা আমার সন্দেহ - সত্যি আমার জানা নেই।

সরকার, প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সহ মহামান্য আদালত - সামহ্যোয়ারইন ব্লগ থেকে উপকারী তথ্যই পেতেন। বিচিত্র কারনে বিটিআরসি সামহোয়্যারইন ব্লগে নিষেধাজ্ঞা আরোপ করেন যাতে করে দেশের মানুষ সামহোয়্যারইন ব্লগ অনলাইন ব্লগ/পত্রিকার মতো আর পড়তে পারছেন না, বিশেষ করে “ডেঙ্গু মোকাবেলায়” যে সকল লেখা পোষ্ট হয়েছে আর যে পরিমান মন্তব্য প্রতিমন্তব্য হয়েছে তাতে খুবই মুল্যবান তথ্য থেকে বঞ্চিত হয়েছেন দেশের জনগণ - এখানে কোনো সন্দেহ নেই।

উপসংহার: - সামহোয়্যারইন ব্লগ দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা সামহোয়্যারইন ব্লগ মুক্তি চাই, আর এই চাওয়াটা আমাদের প্রাপ্য। আশাকরি- আশা করবো, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষ সামহোয়্যারইন ব্লগকে পুনর্বিবেচনা করে দেখবেন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সামহোয়্যারইন ব্লগকে ও আমাদের মুক্তি দেবেন। সামহোয়্যারইন ব্লগ যেনো হয় আমাদের হাতের নাগালে - আশা ভরসার মাইল ফলক “সামহোয়্যারইন ব্লগ ০০ কিলোমিটার” দুরত্ব। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য লিখতে চাই।



কৃতজ্ঞতাঃ - সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে এক দিগন্ত ভালোবাসা ও ধন্যবাদ লেখাটি নির্বাচিত পোষ্টে স্থান দেওয়ার জন্য।




সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×