somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রোচড

০৩ রা মার্চ, ২০২০ ভোর ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মাথা ঝিম ধরে আছে। দুদিন যাবত জ্বর নিয়ে আজকের পুরোটা দিন অপেক্ষায় অপেক্ষায় চকচকে সোনালী সূর্য্য কখন যে লাল হয়ে সন্ধ্যা নেমে এসেছে ভাবতেও অবাক লাগছে। এটুকু বুঝতে পারছি আজকের মতো বেলা শেষ, আজ হয়তো মাছ পাবো না। একা একা এতো দুরে আসাও মনে হয় ঠিক হয়নি। যাক, আরেকবার বিলে চক্কর দেই কিন্তু সারাদিনের রোদের তাপে আর ক্ষুধার্ত অভুক্ত শরীরে শুধু ক্লান্তি এসে ভর করছে। ক্লান্ত অবসন্ন আর বিষন্ন মনে জলের পানে চেয়ে থাকি ছোট্ট এক দুটি মাছের আশায়।

হালকা বাতাসের ঢেউয়ে স্বচ্ছ জলে দেখতে পাচ্ছি ঝকঝকে ছোট ছোট দুটি মলা মাছ এগিয়ে আসছে, ভাবতেও ভালো লাগছে আজ আমার সন্তানরা খুব ভালো আহার করবে। ক্লান্ত শরীর ঝাকুনি দিয়ে অবসন্নতা দুর করতে চেষ্টা করি, আশে পাশে দেখে নেই “আর কেউ নেই তো? - না, কোথাও কেউ নেই”। সাবধানে এগিয়ে আসি - খুব সন্তর্পনে। ঠান্ডা হালকা বাতাসে এখন বেশ ভালোই লাগছে, দুর থেকে ভেসে আসছে শস্যের মিষ্টি ঘ্রাণ। ক্রোচড - ছোট্ট একটি শব্দ কানে লাগার সাথে সাথে প্রচন্ড ধাক্কা খেয়ে আমি ছিটকে পরি, বুকে বিঁষাক্ত কিছু আটকে গিয়ে তির তির করে লাল রক্তে ভেসে যাচ্ছে আমার সাদা পালক। আহারে - আহারে, মা হারা দুটি সন্তান ঘরে রেখে এসেছি। ছোট অবুঝ তারা - এখনো উড়তে জানে না। তাদের মা এভাবেই আমার সামনে নন্দির বিলে ছিটকে পরেছিলো! রক্তে মাখামাখি হয়ে জীবনের শেষ সময়ে বার বার আমাকে বলেছিলো আমি যেনো তাদের নিয়ে এখান থেকে চলে যাই। - আরে বোকা, এদের নিয়ে আমি কোথায় যাবো, এরা তো উড়তেই জানে না!

আহারে - আহারে, আমি কি একবারের জন্য আমার ঘরে যেতে পারবো, অন্তত একবার? আমার অবুঝ দুটো সন্তান অনাহারে আমার জন্য অপেক্ষা করছে। তারা তো উড়তে জানে না। আমি একবারের জন্য তাদের দেখবো। খুব কষ্টে চোখ খুলে রাখি, দুর দিগন্ত দেখা চোখ আজ দ্রুত ঘোলা হয়ে আসছে, আর কোনো দিন হয়তো সন্তানদের সাথে দেখা হবে না। খেলা হবে না একসাথে। খুব শখ ছিলো একসাথে উড়বো খোলা আকাশের দুর দুর প্রান্তে - খুব শখ ছিলো নতুন ঘর করবো। আচ্ছা এমন কি সম্ভব বাঁশ বাগানে কেউ আমার মতো আমার সন্তানদের একবেলা খাওয়াবে, শুধু মাত্র একবেলা চকচকে দুটো মলা মাছ। তারপর তাদের বাসা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেই হবে - এরা উড়তে পারবে। খুউব পারবে। পারতেই হবে। এমন কি সম্ভব কেউ আমার মতো - - -





উপসংহার: আমার প্রতিটি লেখায় একটি উপসংহার দেয়ার চেষ্টা করি, এই লেখায় কোনো উপসংহার নেই। শুধু ব্লগারদের কাছে প্রশ্ন করতে চাই “বাংলাদেশের মানুষ কবে মানুষ হবে আর পাখি হত্যার মতো নিকৃষ্ট অপরাধ কবে বন্ধ করবে”?
=========================================================================

ছবি: গুগল সার্চ ইঞ্জিন।
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।।

পূর্ব প্রকাশ: আমার “ক্রোচড” ছোট গল্পটি সাপ্তাহিক যায়যায়দিন পত্রিকায় (সম্ভবত ১৯৯৫ সন) ঈদ সংখ্যায় ছাপা হয়েছে।



সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৪
৩৪টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন লেখা একটি বিষন্ন কবিতা

লিখেছেন সামিয়া, ২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:১৪




বিষন্ন বিকেলে একা বসে থাকি রোজ,
ঈদের হুলস্থুল পাশ দিয়ে চলে যায়।
সুখের কাছে যেতে চাওয়া মন
কোনো রাস্তা খোলা নেই।

মুখে বলিনি প্রতিদিন কত কথা,
কিন্তু চোখে তাকালেতো কেউ বুঝতে,
এই ছোট্ট... ...বাকিটুকু পড়ুন

×