
হতেই পারে এই রাত শেষ রাত
হতেই পারে এই দিন শেষ দিন,
হতেই পারে এই লেখা শেষ লেখা
হতেই পারে এই দেখা শেষ দেখা।
হতেই পারে এই চোখ শেষ আঁকা
হতেই পারে এই চোখে শেষ কান্না,
হতেই পারে এই ছবি শেষ ছবি
হতেই পারে জীবন আনন্দের শেষ রবি।।
উপসংহার: আমরা সবাই প্লাটফর্মে দাড়িয়ে আছি - সবাই একই প্লাটফর্মের যাত্রী। আমার মাঝে মাঝে মনে হয় সময় হয়ে গেছে। যে কোনো দিন যে কোনো সময় অচীনপুর রেল স্টেশনের ট্রেন চলে আসবে - সহায় সম্বলহীনভাবে খালিহাতে ট্রেনে চেপে বসতে হবে। গন্তব্য আমাদের কারো জানা নেই। টিকেট ওয়ানওয়ে। ফিরে আসার কোনো ব্যবস্থা নেই।


কৃতজ্ঞতা স্বীকার:
সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ
সঙ্গীত শিল্পী ফারুক মাহফুজ আনাম, জ্যামস ভাই
ছবি:
আরামকো হাইওয়ে, দাম্মাম, সৌদি আরব। সহযাত্রী আবদুল মালেক ভাই।
ওয়াংসামাজু, কুয়ালা লামপুর, মালয়েশিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

