somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ

১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ” আমরা কেনো লিখি? - আমাদের লেখাগুলো পড়ে দু চারজন অনুপ্রাণিত হবেন, জীবনে নতুন করে পথ চলার উৎসাহ পাবেন, সচেতন হবেন, উপকৃত হবেন, আনন্দ পাবেন - এমন? নাকি আমাদের লেখা পড়ে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্থ হবেন, মন ভেঙ্গে যাবে, হতাশায় নিমজ্জিত হবেন, নিদ্রাহীনতায় অসুস্থ হবেন, জীবনের প্রতি আশা ছেড়ে দেবেন, ক্রাইম জগতের বাসিন্দা হবেন, খুনি হবেন দশ তলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করবেন - এমন কিছু। কোনটি?

আমি অত্যন্ত গর্বের সাথে আমাদের একজন ব্লগারের নাম বলছি, তিনি আমাদের সহ ব্লগার ডঃ এম এ আলী সাহেব। তিনি যে লেখাগুলো পোস্ট দিয়ে থাকেন তাতে আমরা নতুন করে পথ চলার আশা পাই, লেখাগুলো আমাদের যে কোনো মানুষের জীবন পাল্টে দিতে পারে। সম্প্রতি আমাদের সহ ব্লগার আহমেদ জী এস সাহেব “কৃষি ব্যবস্থাপনা ও হিমাগারের প্রয়োজনীয়তা” নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা পোস্ট দিয়েছেন তাতে করে দেশের কৃষি জনপদ এমনকি বাংলাদেশ সরকারের কৃষি ব্যবস্থাপনাও উপকৃত হতে পারেন বলে বিশ্বাস করি। আমি নিজে কৃষি কাজের সাথে জড়িত বিধায় আমি জানি কৃৃষি কোনো অবহেলিত পেশা নয়, কৃষি কাজে যে আনন্দ আছে তা অন্য কাজে নেই। কৃষি কাজে আছে “সৃষ্টির আনন্দ”। শহরবাসী বাসার টবে একটি ফুল গাছ একটি ফল গাছ রোপণ করে যে আনন্দ পান তার চেয়ে শত সহস্রগুণ আনন্দ মাটির দেশের অন্ধগ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ হলুদ ফুলের শোভাসিত সরিষা গাছে।

প্রসঙ্গে ফিরে আসি, আমরা কেনো লেখালেখি করি? সমাজ পরিবেশ দেশের উপকারের জন্য নাকি নিজের সকল রাগ ক্ষোভ আক্রোশ হতাশা লেখার মাধ্যমে পরিবার সমাজ পরিবেশ এমনকি দেশের ক্ষতি করে দেবার জন্য? একটি কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ লেখা মোটেও চারটি খানি কথা না। এতো এতো পরিশ্রম করে অন্যের ক্ষতি করে দেবার প্রবণতা কেনো কাজ করবে? - এর কারণ কি; নিজের জীবনের প্রতিকূলতা, ব্যর্থতা লেখক সকলের মাঝে ছড়িয়ে দিতে চাইছেন? যেমন একজন মাদক সেবনকারী সমাজের সবাইকে মাদাকাশক্ত হিসেবে দেখতে চাইছেন - সব সময়!

লেখালেখি হতে হবে জীবনমুখী, সকলের কল্যানের জন্য, কখনো অকল্যানের জন্য নয়। লেখালেখির মাধ্যমে মানুষের সাথে মানুষের ভালোবাসার মজবুত বন্ধন তৈরি হবে, ভালোবাসার বন্ধন তৈরি হবে মানুষের সাথে পশু পাখি সবুজ ও বনায়নের। লেখালেখির কারণে থেমে যাবে যুদ্ধ, বন্ধ হবে হত্যা, আত্মহত্যা, অপমৃত্যু সহ সকল প্রকার দুর্ঘটনা। একজন লেখকের লেখাতে কোনো না কোনোভাবে উপকৃত হতে হবে, অন্তত নিছক নির্দোষ আনন্দলাভ করাও উপকার। ক্ষতিকর লেখা কখনো আমাদের কাম্য হতে পারে না।

শেষকথাঃ ছাপা অক্ষরের লেখা মানুষের মনে বেশ বড় ধরনের রেখাপাত তৈরি করে। ছাপা অক্ষরের লেখা মানুষ সহজে বিশ্বাস করেন। মানুষের জীবন ওয়ানওয়ে জার্নি, জীবন চলার পথে কোনো ইউটার্ন নেই। তাই যে কোনো ধরনের ভুল লেখা, জীবন নিয়ে অপব্যাখ্যা, মানুষের জন্য অকল্যানের লেখা আমাদের অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভ কামনা রইলো।




ছবিঃ ফটোশপে তৈরি করা।
ব্যাকগ্রাউন্ড ছবিঃ উইকিপিডিয়া DMH-11 Mustard
কৃতজ্ঞতা স্বীকারঃ সামহোয়্যারইন ব্লগ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।






সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২১ ভোর ৪:০১
৩১টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×