somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিতাস নদীর গ্রাম

১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ ভোর সকাল হতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এমনিতে আমাদের অন্ধগ্রামে বেশ ভালো বৃষ্টি হয়ে থাকে। এক সময় গ্রামে অধিকাংশ পরিবার ছিলো কৃষি নির্ভর। তাই বৃষ্টিকে বলা হতো আমাদের গ্রামের জন্য আশীর্বাদ। ফসলি জমিতে যথেষ্ট ভালো ফসল হতো। তিতাস নদীর তীরবর্তী গ্রাম হওয়ার কারণে একটা সময় ছিলো যখন পানি ও মাছের অভাব হতো না, প্রচুর মাছ পাওয়া যেতো। যা এখন কল্পনা মনে হয় অথবা মনে হতে পারে নিছক গল্প। এখন বর্ষাকালেও তেমন পানি হয় না। তেমন মাছও নেই। পানির জন্য নদীতে বার বার ড্রেজিং করা হয়েছে। নদীতে মাছ ছাড়া হয়েছে। মরতে মরতে আমাদের নদী যেনো আবারও বেঁচে উঠার জন্য লড়াই করছে। নদীর এই বেঁচে থাকার লড়াই দেখে নিজের কাছেও ভালো লাগে।

আমাদের গ্রাম সহ আশেপাশের গ্রামে প্রচুর প্রবাসী আছেন যেই কারণে অনেক ফসলি জমিতে নিয়মিত ফসল না করার কারণে ফসলি জমিগুলো প্রায় পতিত অবস্থায় থাকে বারো মাস। দীর্ঘ প্রবাস জীবন শেষ করে যারা দেশে ফিরে আসছেন তারা আর জমিজমাতে কাজ করার মতো শারীরিক অবস্থায় থাকেন না। কৃষি নির্ভর গ্রামটি কিভাবে কখন যেনো প্রবাস নির্ভর হয়ে গিয়েছে তা সময়ের দৌড়ে কেউ বুঝতেও পারেনি। যখন মোটামোটি কেউ কেউ বুঝতে পেরেছেন তখন দেখা গেলো - গ্রামশূন্য! মানুষ নেই। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশী হয়ে গিয়েছে। অধিকাংশ পরিবারের পুরুষ প্রবাসে! এমনকি এমনও পরিবার আছে যেই পরিবারের চার - পাঁচ জন পুরুষের মধ্যে সকলেই প্রবাসে। মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে ইয়োরোপ আমেরিকা কানাডা সহ জাপান অষ্ট্রেলিয়া - এমন কোনো দেশ নেই যেই দেশে এই অন্ধগ্রামের মানুষ না গিয়েছেন।



এখন সন্ধ্যা পেড়িয়ে রাত নেমেছে এখনও ঝুম বৃষ্টি হচ্ছে। গ্রামে প্রচুর কাজ জমে আছে। একটি কাজ শেষ করলে আরো দশটি কাজ তৈরি হয়। এই অন্ধগ্রামের কাছে আমি নানান ভাবে ঋণী। এই ঋণ শোধ করার মতো ক্ষমতা আল্লাহপাক আমাকে দেননি। তারপরও চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করছি কৃষি নির্ভর গ্রাম তৈরি করতে। চেষ্টা করছি আমাদের অন্ধগ্রামের মানুষ আবারও কৃষিতে ফিরে যাবেন। ফসলি জমিতে কাজ করে ক্লান্ত শরীরে রাত নামার সাথে সাথে ঘুমিয়ে পড়বেন! - হয়তো সেই দিন আর ফিরে আসবে না, তারপরও চেষ্টা করে যাচ্ছি। এই মাটিতে আমার জন্ম এই মাটির কাছে আমার অনেক অনেক ঋণ।






সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:১৯
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×