অঙ্কুরের বাজারজাতে সিসটেক ডিজিটাল
০১ লা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু আগে লগইন করে এই পোষ্ট টা খুজে পেলাম না । এটা কালকেই পোষ্ট করেছিলাম । সকাল পর্যন্ত ও ছিল । একটু আগে ঢুকে দেখি পোষ্ট টা উধাও । আমি ডিলিট করেছি বলেও মনে হয়না ... কে জানে আবার দিলাম
শিঘ্রই দেশের শীর্ষ স্থানীয় সফটওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান সিসটেক ডিজিটাল এবং বাংলাদেশের একমাত্র ওপেনসোর্স জিএনইউ/লিনাক্স লোকালাইজেশনকারী দল অঙ্কুর এর মধ্যে এক সমঝোতা চুক্তি Memorandum of Understanding বা সংক্ষেপে MoU স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই চুক্তি হয়ে গেলে অঙ্কুরের লোকালাইজকৃত সফটওয়্যার সম্বলিত বাংলা অপারেটিং সিস্টেম সিসটেক ডিজিটাল বাজারজাত করবে। অঙ্কুর এর আগে কখনো বানিজ্যিকভাবে বাংলা অপারেটিং সিস্টেম বিতরণের ব্যবস্থা করেনাই এবং বাংলাদেশের মানুষের কাছে এখনো এই বাংলা অপারেটিং সিস্টেম খুব একটা পরিচিত না। আর অঙ্কুরের পরিশ্রমের বাস্তব রূপ দিতে সিসটেক ডিজিটালের এই প্রচেষ্টা। যাতে বাংলাদেশ সহ বিশ্বের সকল বাঙ্গালী এই কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে পারে। সারাদেশব্যাপীতো বটেই, সেই সাথে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে অবস্থিত সিসটেক ডিজিটালের পরিবেশকদের মাধ্যমে ছড়িয়ে দেবার প্রচেষ্টা করা হবে এই বাংলা অপারেটিং সিস্টেমকে বাংলা ভাষাভাষীদের কাছে।
অঙ্কুর এবং সিসটেক, দু'দলই চাচ্ছে শিঘ্রই এই চুক্তি সম্পন্ন করে ফেলতে, যাতে আগামী বেসিস মেলা থেকে বাঙ্গালীদের হাতে এই বাংলা অপারেটিং সিস্টেম সফটওয়্যারটি তুলে দেয়া যায়। বাংলা অপারেটিং সিস্টেম সঠিকভাবে বিতরণ হলে দেশের মানুষ দেশী সফটওয়্যারের প্রতি আকৃষ্ট হবে বলে আশা করছে অঙ্কুর এবং সিসটেক।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন