somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ বছর বই প্রকাশের খরচ-খরচা (পুন: মুদ্রণ)

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুরা ইতিপূর্বে বই প্রকাশের বারো ধাপ নিয়ে বলেছিলাম, আজ বলব এবছর বই প্রকাশ করতে কেমন খরচ পড়তে পারে।
বই প্রকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ বইয়ের প্রুফ রিডিং বা সম্পাদনা। একজন পেশাজীবি সম্পাদককে দিয়ে বইটা সম্পাদনা করে নিতে পারেন। বইয়ের প্রথম ১০-১৫ পৃষ্ঠার কপি লাগবে (প্রচ্ছদসহ) আইএসবিএন নাম্বার নেওয়ার জন্য। ফর্মা প্রতি ৪০০/= টাকা রেটে আপনার বইয়ের প্রুফ রিডিং করিয়ে নিতে পারেন। ভালো প্রুফ রিডারের সন্ধান আপনাকে কোন একজন প্রকাশক দিতে পারেন।
বইয়ের কম্পোজ ও ফর্মা সেট আপ করার জন্য ছাপাখানা আপনাকে একটা রেট দিতে পারে। এখন কম্পোজ ও ফর্মা সেট আপের জন্য আপনাকে ফর্মা প্রতি ৬০০/= থেকে ৮০০/= টাকা গুনতে হতে পারে।
বইয়ের মার্কেটিং-এর জন্য প্রচ্ছদ বা কভার খুবই গুরুত্বপূর্ণ। একজন প্রচ্ছদ শিল্পী আপনাকে বইয়ের প্রচ্ছদ করে দেবেন। বন্ধু বান্ধবকে দিয়ে আঁকিয়ে নিতে পারেন, কিন্তু সেটা আপনার বইয়ের মার্কেটিং-এর জন্য ভালো কিছু নাও হতে পারে। তাই একজন প্রফেশনালকে দিয়ে আঁকিয়ে নিন আপনার বইয়ের প্রচ্ছদ। ১০০০/= টাকা থেকে শুরু করে তিন চার হাজার বা আরো বেশীও খরচ করতে পারেন বইয়ের কাভারের জন্য।
বইয়ের কাভার ডিজাইন করার পর আপনাকে পিজিটিভ বের করতে হবে। চার রং প্রচ্ছদের জন্য চারটি পজিটিভ বের হবে। পজিটিভ বের করার জন্য আপনাকে ফকিরাপুল বা পল্টনের প্রতিষ্ঠানগুলোতে যেতে হবে। পজিটিভ বের করার জন্য আপনাকে গুনতে হবে প্রতি স্কয়ার ইঞ্চিতে ৬৫ পয়সা করে। আপনার বইয়ের প্রচ্ছদ যদি ১১”বাই ১৮’’ হয়। চার কালার পজিটিভ বের করতে খরচ হবে ৫১৪ টাকা ৫০ পয়সা।
প্রচ্ছদ ছাপার জন্য ভালো মানের প্রেস থেকে ছাপতে হলে আপনাকে প্রতি কালারে ১০০০ কপি পর্যন্ত। ৮০০/= টাকা করে পড়বে, প্লেট ও প্রিন্ট সহ। চার রং প্রচ্ছদ ছাপাতে পড়বে ৩২০০/=
কাগজটা আপনাকে কিনে দিতে হবে। এক রিম কাগজে এক ফর্মা ১০০০ কপি বই ছাপা যাবে। এখন কাগজের দাম একটু কম ১৭০০/= থেকে ২৪০০/= টাকা রিম পাওয়া যাবে অফসেট কাগজ।
কভার ছাপার জন্য আর্ট পেপার কিনতে পারেন। আর্ট পেপারেই সাধারণত প্রচ্ছদ ছাপা হয়, ভালো মানের জন্য। একরিম আর্ট পেপার কিনতে পারবেন ৪০০০/= থেকে ৫০০০/= এর মধ্যে। কাগজের মান ভেদে তারতম্য হবে। এক হাজার কপি বইয়ের জন্য অর্ধ রিম কাগজ লাগবে। কভার ও ইনার উভয়ের জন্য কিছু বাড়তি কাগজ দিতে হবে ওয়েস্টেজ হিসেবে।
বই ছাপার জন্য আপনার বইয়ের পেজগুলিকে ফর্মা অনুযায়ী সাজিয়ে নিতে হবে। ট্রেসিং পেপারে প্রিন্ট দিয়ে ফর্মা অনুযায়ী সাজানোর কাজকে বলে পেস্টিং। প্রেস থেকে পেস্টিং করতে ফর্মা প্রতি ১০০/=টাকা করে নেবে।
ছাপার প্লেট ৩০০/= বা ৪০০/= ফর্মা প্রতি। ছাপা ৪০০/= বা ৫০০/= ফর্মা প্রতি।
বই ছাপার পরে বাইণ্ডিং করার জন্য বই হিসেবে এবং মান হিসেবে ১২/= টাকা থেকে শুরু হবে আপনার কপি প্রতি বাঁধাইয়ের রেট। এর সাথে আরো কিছু খরচ যুক্ত হবে বই-এর পুস্তানি এবং ক্র্যাপ এর কাগজের জন্য। সব মিলিয়ে ১৫/= টাকা ধরতে পারেন। বই বড় হলে রেট বেড়ে যাবে। ৫ ফর্মা পর্যন্ত বই ১৫/= টাকা ধরতে পারেন। ১০ ফর্মার জন্য ২০/= টাকা ধরুন।
বইয়ের প্রচ্ছদ লেমিনেট করার জন্য বই প্রতি ১/= ১.৫০/= খরচ পড়বে।
এসমস্ত খরচের সাথে আপনার যাতায়াত ভাড়া হিসেবে কিছু খরচ যোগ করুন। আপনি যদি ঢাকা শহরেই থাকেন আর বই ঢাকাতে প্রিন্ট করতে চান ২০০০/= টাকা খরচ ধরতে পারেন।
সবকিছুই তো জানলেন। এবার হিসাব করে ফেলুন, বই ছাপতে কত লাগে।
বই ছাপার এই খরচটা এই সময়ের জন্যই প্রযোজ্য। ভোটের বাজারে পোস্টারের রাজনীতি শুরু হয়ে গেলে কাগজের দাম বেড়ে যেতে পারে।
ছাপাখানার অবস্থান ভেদে হিসাবের তারতম্য হতে পারে।
সবার সুবিধার জন্য এখানে ফর্মা প্রতি এবং সংখ্যা প্রতি একটা হিসাব দিয়ে দিচ্ছি।


আর ও জানতে
[email protected]
01913336127, 01730975008
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×