somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লেসফেমি। প্রাকৃতিক নাকি ব্যাধি ?

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বেশির ভাগ মানুষই গভীরে চিন্তা করতে পারি না। এটা একটা সমস্যা। সে জন্য আমরা সমস্যার গোরায় কখনো জেতেই পারি না। কোন ভ্রম যদি আমাদের মগজে বাসা বেঁধে থাকে আমরা সেটাকে টিকিয়ে রাখি। সেটাকে টিকে রাখার জন্য এক গুচ্ছ কারন দিয়ে আমরা দেয়াল হিসেবে বানিয়ে রাখি । সেই ভ্রম দেয়াল যখন ভেদ করা সম্ভব হয়ে উঠে তখনই ভ্রম হত্যা সম্ভব হয়। সেটা একদিনে সম্ভব না। একটা একটা ইট দিয়ে যেমন দেয়াল বানাতে হয়। ভ্রমের দেয়াল একটা একটা করেই ভাঙ্গতে হয়।

গত কয়েক বছর ধরে "নাস্তিক" "মুক্তমনা" "মদারেট মুসলিম" "কাদিয়ানী" "জঙ্গি" "শিয়া" "ইহুরি" "ছাগু" এমন শব্দগুলো ব্লগে দেখতে দেখতে বারবারই মনে হয় আমরা কতটা রেসিস্ট জাতি হতে পারি এই ব্লগই তার প্রমান। অথচ ব্লগ একসময় ছিল মুক্তচিন্তার প্রতীক। হাজারটা মতামত, দর্শন, সাহিত্য,সমালোচনা নিয়ে যুক্তিনির্ভর কথাবার্তা হত এইখানে। এখন মনে হচ্ছে এটা একটা পাথর নিক্ষেপের জায়গা। নাস্তিক মারে আস্তিকের উপর, আস্তিক মারে নাস্তিকের উপর। একসময় নাস্তিক গালি দেয়া শুরু করে আস্তিকের আবেগের জায়গা নিয়ে। একটা সময় কিছু আস্তিক কিছু আয়াতের নামে চাপাতি ধরছে।

আমি প্রথমে ভাবতাম (যখন ব্লগ পড়তাম না) যে নাস্তিকরা না জেনে ইচ্ছা মত বলে যায়। কেউ যুক্তি দিলেও তারা উলটা গালি দেয়। মোট কথা তারা উম্মাদ। এমনটাই শুনে এসেছিলাম।

একসময় ব্লগের সাক্ষাত পেলাম। খুজে বের করলাম নাস্তিকদের। কৌতূহল থেকে দেখলাম তাদের পোস্ট। সত্যি কথা বলতে অনেক পোস্ট পড়ে আমার অনেক কষ্ট লেগেছে । মানুষ কিভাবে এত বিছ্রি করে লিখতে পারে। যেখানে অন্য অনেক নাস্তিক ব্লগারটা ধর্মীয় ও বৈজ্ঞানিক উদ্রিতি দিয়ে যুক্তি দিয়ে প্রশ্ন করে লিখছে। তবে একটা জিনিস অবাক লাগতো কমেন্টএ গিয়ে। দেখি যে যুক্তি দিয়ে লিখছে আর যে ব্লেসফেমি করছে উভয়ের মন্তব্যে সমান্তরাল গালির ছড়াছড়ি। কিছু জ্ঞানি আস্তিক দেখলাম যুক্তি দিচ্ছি। নাস্তিকরাও কাউন্টার যুক্তি দিচ্ছে। তবে সুস্থ মতামতের চর্চা দুর্লভ।

একজন ফিলোসফার বলেছিল অন্যায় একটা ব্যাধি। সেটা দূর করা যায় প্রজ্ঞার মাধ্যমে। চোর তার চুরির পিছনে অনেক হাল্কাযুক্তি দার করায়। সেই যুক্তিকে হত্যা কর তাহলে "চোর" পেশাই হত্যা হয়ে যাবে। ব্লেসফেমি (নাস্তিকতা না) আমার দৃষ্টিতে একটা অন্যায় (ঠিক যেমন আপনার মাকে কেউ গালি দিলে অন্যায় হবে) এর সেটার পিছনে আছে কিছু হাল্কাযুক্তি । সেটাকে হত্যা করলে " ব্লেসফেমিক" নামের adjective ও বিলুপ্ত হবে।

আর যদি মনে হয় যে ব্লেসফেমি আমাদের হৃদপিণ্ড বা মগজের মত একটা ওবিবেচ্ছেদ্য অর্গান। তাহলে তো শরীরকেই হত্যা করতে হয় । কিন্তু আমরা সবাই এই টুকু সুস্থ মস্তিস্ক নিয়ে জন্ম নিয়েছি যে জানি ব্লেসফেমি প্রদত্ত নয়।


ব্যাধির মৃত্যু হোক, রুগীর নয়।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×