জৈষ্ট মাসে,জিভে পানি আসে
২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন জৈষ্ট মাস। ফলের সমাহার। তাই কাচা আম কিনলাম আর স্টকে পাকা তেতুল ছিল। প্রথমে কাচা আম একটা ঝাঝরি দিয়ে কুচি কুচি করে । শিল পাটায় সরিষা,মরিচ এবং রসুন বাটলাম আলাদা করে। তারপর একটু লবন দিয়ে আমটা মাখিয়ে বাটা মশলা মেশালাম ভাল করে। আঙ্গুলের মাথায় একটু হলুদ নিলাম এবং মাখালাম। কিছু জিনিস কারো সাথে শেয়ার করিনা,এটা তার একটা। স্পষ্ট মনে পড়ছে ,এভাবে বরই মাখানোর পর অন্যরা যাতে খেতে না পারে সে জন্যে একটু থুথু ছিটিয়ে দিলাম। আমার থুথু আমার খেতে সমস্যা নেই কিন্তু অন্যের আছে। মানে কবটাই নিরাপদ। তবে একবার একজন দোস্ত পুরোটাই ফেলে দিয়েছিল। তখন আমার কি যে কষ্ট লাগল !!! তবে প্রতিশোধ নিয়েছিলাম।
কাজের কথায় আসি। আম মাখানো শেষ করে খাওয়ার পর আম সিদ্ধ করলাম। মূলত এভাবে আমি আচার বানাইনা। কিন্তু শরিষার তেলের পরিমান কম ছিল বলে এই পদ্ধতি। সিদ্ধ আম থেকে পানি ঝরিয়ে কড়াইতে তেল দিলাম। কয়েকটি রসুন ভেজে নিলাম এবং আম ছেড়ে দিলাম। ঘুটিয়ে মিহি করলাম। পাচ ফোড়ন আগেই ভেজে নিয়ে গুড়া করেছি ৪০ গ্রাম। এবার সেটা দিলাম। লবন দিলাম। ঘুটতে থাকলাম। এবার বেশ কিছু তেতুল দিলাম। একটুও চিনি দিলাম না, কারন অরিজিনাল টক হতে হবে। নইলে আমার চলবে না।
কাল থেকে ওটা বেশ কয়েক দিন চলবে। পেটের জন্যে দোয়া করেন। অবশ্য আমি লোহা খেয়ে হজম করা লোক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন