মাটি আর বালি আগুন হয়ে জ্বলছে ।
জ্বলন্ত বালিতে তোমার মুখ রাখো
মুখ রাখো রাস্তার উপর মাটিতে,
যেহেতু প্রেম যাদের জখম করেছে
তাদের সবার মুখে ছাপ থাকতে হবে,
দেখতে পেতে হবে প্রতিটি চিহ্ন ।
হৃদয়ের ক্ষতগুলো প্রকাশ করো,
কারণ ওগুলো দেখেই চেনা যাবে
কারা ভালোবাসার পথে আছে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


