somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই আমি দিবসে পরকীয়া প্রেম

১১ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ছিল 'এই আমি দিবস' । ওর একটি পোষ্টে এই আমি জানায় যে সে অনলাইন আছে আজকের মত । আমি ক্লিক করে পৌছ্হে যাই একটি চ্যাট উইন্ডোতে । যেখনে আরও কয়েকজন গল্প করছিলেন 'এই আমি'র সাথে । আমিও বসে গেলাম গল্প করতে ( কয়েকজন ছিলেন ওখানে, সন্গত কারনে কারও নাম দিলাম না) । বেশ কিছুক্ষণ গল্প চলল, 'এই আমি' নামের স্বপ্ন কন্যাটি এক অতিশয় মিষ্টি বালিকা । মাঝে মাঝেই সে লগ আউট হয়ে যাচ্ছিল, সম্ভবত পাওয়ার চলে যাওয়া বা অন্য কোন কারনে ।

এক সময় দেখা গেল, কেউ বলে কেউ বা না বলেই বেরিয়ে গেছেন ঐ উইন্ডো থেকে । আছেন শুধু এক ছোট ভাই ( আমি তাকে ছোট ভাই ই বলছি ) আর আমি । উইন্ডো ফাঁকা হয়ে গেল দেখে আমি বললাম, এ কি! সব্বাই যে হাওয়া হয়ে গেলেন! থেকে যাওয়া একমাত্র চ্যাটারটি আমায় বললেন, 'আসুন আমরা পরকীয়া প্রেম করি' !!! লাইনটি পড়ে আমি পলকের তরে চুপ হয়ে যাই । ক্ষণিক পরে তাকে জিজ্ঞেস করলাম, কি বললেন! তিনি সাথে সাথেই স্যরি বললেন আর এটাও বললেন, আমি যেন কিছু মনে না করি ।

কেউ যেন ভাববেন না যে আমি অভিযোগ জানাতে এই পোষ্ট দিচ্ছি । না, কোন অভিযোগ নয় । আমি আসলে খুব অবাক হয়েছিলাম তাঁর কথা শুনে । তাঁর সাথে ইতিপূর্বে আমার কখনো কোন কথা হয়নি, ঐ চ্যাট উইন্ডোতে সকলের সাথে কথা বলাকালীন যেটুকু আলাপ পরিচয় সম্ভব, সেটুকুই । এই স্বল্প পরিচয়ে কিংবা বলা যায় অপরিচয়ে একটি ছেলে এত সহজে বলে উঠতে পারে, "আসুন, আমরা পরকীয়া প্রেম করি!"

এই প্রসন্গে মনে পড়ে যাচ্ছে আমার কিছু বন্ধুর কথা । বাংলালাইভ বলে একটি ওয়েবসাইট আছে, যার চ্যাটরুমে আমরা কখনো সখনো চ্যাটে মিলিত হই । আমার সেই বন্ধুরা কেউই ভারতবর্ষে থাকেন না যদিও তারা সকলেই ভারতীয় । তাঁরা নিজেদের নামেও আসেন না, সকলেই একটি করে ছদ্মনামে আসেন এবং সেই নামটি একটি ছেলের নাম । কারণ হিসেবে তাঁরা বলেন, মেয়ে আইডি দেখলেই ছেলেগুলো অসভ্যতা করে, অনেকে কুপ্রস্তাবও দেয় প্রাইভেট মেসেজে, যার জন্যে এই ছেলের নাম ও আইডি । দীর্ঘদিন একটি চ্যাটরুমে নিয়মিত একটা সময়ে আসার দরুন অনেকেই জেনে গিয়েছে যে এঁরা আসলে ছেলে নয়, সবাই মেয়ে, কাজেই যথেষ্ট উপদ্রবও হয়, যার ভয়ে ঐ নাম বদলানো বা ছেলে সাজা ।

যাই হোক, এত কথা বলার উদ্দেশ্য হল, কোন মহিলা বা মেয়ে ইন্টারনেটে এলেই লোকে অনিবার্য ভাবে ধরে নেয়, যে ইনি ফ্লার্ট করতেই এসেছেন অথবা প্রেম করতে! পরকীয়া প্রেম ! যে কারণে একটি ছেলে একজন অপরিচিতা মহিলাকে এত অনায়াসে বলতে পারে, "আসুন, পরকীয়া প্রেম করি!! "


সেই ভাইটির উদ্দেশ্যে বলি, আপনাকে কোনভাবেই ছোট করার জন্যে এই পোষ্ট নয় । আমি ভীষণ অবাক হয়েছিলাম, ঐ কথাটি শুনে, আসলে এই সামহয়্যারইন কে ঠিক ইয়াহুর চ্যাটরুম বলে ভাবিনি বলেই হয়ত আমার এতখানি আশ্চর্য লেগেছিল, নইলে আমরা মেয়েরা আসলেই অভ্যস্ত হয়ে গেছি এই ধরনের কিংবা আরও জঘন্য সব কথা শুনতে পরিচিত কিংবা অপরিচিতের কাছ থেকে । অন্তর্জালে পরকীয়া প্রেম শুনে আজকের দিনে অন্তত অবাক হওয়া সাজে না ।

ভল থাকবেন সকলে ।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৪৬
৩৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×