somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুড়ুৎ

০২ রা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাট্য উৎসবে নাটক দেখতে গেলাম, নাটকের নাম 'ফুড়ুৎ'।

ফুড়ুৎ শুনে প্রথমেই যে ছবিটি চোখের সামনে ভেসে ওঠে তা হল, এক গাছভর্তি টুনটুনি পাখি, যার একটা একটা করে উড়ছে, আর যতবার উড়ছে ততবার শব্দ হচ্ছে 'ফুড়ুৎ'! ছেলেবেলায় বাবার বলা ঐ গল্পটা কখনো শেষ হয়নি, ঐ অব্দি বলে বাবা ঘুমিয়ে পড়তেন, গল্পের শেষটুকু শোনার বায়না ধরলে বলতেন, গাছভর্তি পাখি যতক্ষণ সব উড়ে না যাচ্ছে ততক্ষণ গল্প কি করে শেষ হবে? তো গল্পটি কখনোই শেষ হয়নি!

সেদিন চলমান দূরভাষে এক বন্ধু যখন নাটক দেখার আমন্ত্রণ জানালেন আর নাটকের নাম জানালেন 'ফুড়ুৎ' তখন হঠাৎ সেই কখনো শেষ না হওয়া গল্পের কথা মনে পড়ে গেল, পলকের তরে ভাবলাম, এ বুঝি সেই ফুড়ুৎ!

ভীষণ আগ্রহ নিয়ে গেলাম নাটক দেখতে, যথা সময়ে নাটক শুরুও হল, প্রথম দৃশ্য দেখেই মনে হল, এ তো বাবার বলা সেই ফুড়ুৎ নয় তবে এও যেন খুব চেনা কোন গল্প! দম প্রায় আটকে এল যখন দেখলাম রাজার ধনভান্ডার থেকে একটি স্বর্নমুদ্্রা চুরি গেছে! খোঁজ খোঁজ খোঁজ ! দেখা গেল চোর একটি টুনটুনি! বিদ্যুৎবেগে মনে পড়ল, আরে!
এ তো আমার সেই টুনটুনি আড় রাজার গল্প! রোজ রাতে ভাত খাওয়াতে বসে মা যে রাজা আর টুনটুনির গল্পটা বলত এ যে সেই!! একশ দশ মিনিট ধরে নি:শ্বাস প্রায় আটকে বসে দেখলাম রাজা আর টুনটুনির নাটক।

না। এ মায়ের বলা সেই টুনটুনির গল্পের হুবহু নট্যরূপ নয়। নাট্যকার বেশ অনেক কিছু বদল করেছেন, সিষ্টেমকে প্রচুর বিদ্্রুপ করেছেন, রাজনিতীকে তুলোধুনা করেছেন, হবু রাজা আর গবু মন্ত্রির কান্ড কারখানা দেখিয়ে দর্শকের পেটে খিল ধরিয়ে দিয়েছেন হাসিয়ে কিন্তু মূল গল্পটা একই রেখেছেন। ফাঁকে ফাঁকে সেই রাজাকে তামাশা করে টুনটুনির গাওয়া ছড়াগান দর্শককে নিয়ে গেছে তাঁদের ছেলেবেলায় ( আমাকে অন্তত)। সাত রাণীর নাক কাটানো আর সবশেষে রাজার নাক কাটাদিয়ে হল ফাটানো করতালির মধ্যে দিয়ে নাটকের সমাপ্তি।

কানে তখনো গুনজন করছে টুনটুনির সেই গান,


কি মজা কি মজা
রাজা খায় ব্যাঙভাজা!

এক টুনি টুনটুনাইল
সাত রাণীর নাক কাটাইল।



সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৯




তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-স্বাদের ফিউশন থেকে আধুনিক বায়োলজিক্যাল শক

লিখেছেন শেরজা তপন, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩১


প্রারম্ভিক জিজ্ঞাসা
"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×