somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুকুর চুরি

০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার বাড়ির পিছনের পুকুরটি
চুরি হয়ে গেছে । একটু একটু করে
হয়ত কিছুদিন ধরেই হচ্ছিল
আমারই চোখে পড়েনি, আজ
সকালবেলায় ঘুম থেকে উঠে
জানালা দিয়ে বাইরে তাকাতেই
চোখে পড়ল, পুকুরটা চুরি হয়ে গেছে ।

জানালার পাশেই, এই চারতলা বাড়িটির
সমান উচ্চতার ছিল একটি গাছ ।
নাম না জানা একটি গাছ। ছোট ছোট
মুশুর ডালের মত দানায় ভরে
গোটা গাছ, কিছুদিন পরেই তাতে
ফুটত হলুদে কমলায় মেশানো ফুল ।

এই ফুললো যখন ফুটত তখন
ছাদের উপর থেকে গাছটিকে দেখলে
মনে হত যেন গাছে কোন পাতা নেই,
গোটা গাছ ছেয়ে আছে হলুদে কমলায়
এক না জানা ফুলে । সকাল বেলায়
জানালা দিয়ে বাইরে তাকাতেই -
প্রথমে দৃষ্টি থমকে যায়, গাছটা নেই ।

আর তার পরেই চোখে পড়ে পুকুরে
অর্ধেকটা নেই! চুরি হয়ে গেছে
বাড়ির পিছনের পুকুরের অর্ধেকটা
আর তার আশে পাশের ঝোপ-ঝাড় আর
এই বড় চারতলা সমান উচ্চতার গাছটি ।

দাঁড়িয়ে পড়ি জানালার সামনে,
কাল সন্ধ্যেবেলায়ও তো এখানে
গাছটা ছিল, রাতের অন্ধকারে
কেটে ফেলে দিল একটা এত বড় গাছ!
কেউ দেখল না,কিচ্ছুটি বলল না?

গাছের আড়ালে কিছুদিন ধরেই
ঠুক-ঠাক শোনা যাচ্ছিল বটে,
দূরে খানিকটা ঝোপ পরিস্কার করে
তাতে এনে রাখা ইঁটের স্তুপ -
চোখে পড়েছিল কিন্তু পুকুরের
ঠিক মাঝামাঝি দেওয়াল তুলে
একপাশের অর্ধেক পুকুর বুজিয়ে
ভাগাভাগি হচ্ছে বুঝতেই পারিনি ।
ঝোপ কেটে পরিস্কার করা জায়গায়
হেঁটে বেড়াচ্ছে কয়েকটা পাখি,
এই গাছটিতে বুঝি এদের বাসা ছিল ।

কাটা গাছটা পড়ে আছে পাশেই,
সে এখনো মরেনি। খানিকটা প্রাণ
এখনো রয়ে গেছে সবুজ পাতায়,
গাছ জুড়ে বেরোনো ছোট ছোট
দানায়, আর কিছুদিন পরেই যারা
ফুল হয়ে ফুটত। দেওয়ালের এপাশে,
যেখানটায় পুকুর বোজানো হয়েছে
মাটি ফেলে, সেখানকার মাটি ভেজা
ভেজা কাদা কাদা । যেখানটায় ঝোপ
কেটে পরিস্কার করা হয়েছে অন্ধকারে
সেখানে আছে কয়েকটা ছড়ানো ছিটানো
কচু গাছ। কচুবনের অবশিষ্টাংশ ।

এই গাছটাতে এসে বসত একটা ধনেশ ।
রোজ আসত না, মাঝে মাঝে এসে বসত ।
মাছরাঙাটা পুকুর থেকে মাছ ঠোঁটে করে
তুলে এনে বসত এই গাছটায়। শালিখ
আর টুনটুনিরা রাতদিন কিচির মিচির
কিচির মিচির। আর গোটা বসন্ত
তারপরেও গোটা গৃষ্মকালটা জুড়ে
এই গাছে বসে কান ঝালাপালা করেছে
একটা কোকিল। মাঝরাত্তির থেকে
শুরু করতো সে কুউউউ ....কুউউউউ ....
মাঝে মাঝে ডাকতে ডাকতেই উড়ে যেত
দূরে কোথাও, খানিক পরেই ফিরে এসে
আবার সেই কুউউউ .... কুউউউউউ ....
সন্ধ্যের পরেও শোনা যেত তার ডাক।
এমনকি অসহ্য রাতের অন্ধকারেও -

পেছনের এই ঝোপঝাড় কেটে
পরিস্কার করা হয়েছে, ওখানে
বাড়ি উঠবে বলে । প্রমোটারের হাত
অনেক লম্বা, সরকারি আইনের
ফাঁক-ফোকর সে মুঠো মুঠো
মাটি দিয়ে ভরাট করে দেয়-
এই ভাবে চুরি হয়ে যায় গৃষ্ম;
বসন্তের কোকিল,হলুদ ফুলের
গাছের তলায় হারিয়ে থাকা কচুবন
আর আমার লেখালিখির অর্ধেক পুকুর ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×