এরা চাহে না তোমারে চাহে না যে, আপন মায়েরে নাহি জানে।
এরা তোমায় কিছু দেবে না, দেবে না- মিথ্যা কহে শুধু কত কী ভানে।।
তুমি তো দিতেছ, মা, যা আছে তোমারি- স্বর্ণশস্য তব, জাহ্নবীবারি,
জ্ঞান ধর্ম কত পূণ্যকাহিনী।
এরা কি দেবে তোরে। কিছু না, কিছু না। মিথ্যা কবে শুধু হীনপরানে।।
মনের বেদনা রাখো, মা, মনে। নয়নাবারি নিবারো নয়নে।
মুখ লুকাও, মা, ধূলিশয়নে- ভুলে থাকো যত হীন সন্তানে।
শূণ্য-পানে চেয়ে প্রহর গণি গণি দেখো কাটে কিনা দীর্ঘ রজনী।
দুঃখ জানায়ে কী হবে জননী, নির্মম চেতনাহীন পাষাণে।।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



