জনলার বাইরে বৃষ্টি পড়ে
আকাশ টুথপেষ্টের আলোর মত মোলায়েম
তারে ঝোলা পাজামা
ভিজতে ভিজতে ঢুকে যায় আকাশে
ঘাসের মধ্যে চুপটি দাঁড়িয়ে থাকা সবুজ বালতি
জমছে জল, পানি, ভালবাসা।
ঘরের মধ্যে বৃষ্টি পড়ছে
জানালার ভাঙ্গা কাঁচের ভিতর দিয়ে
মেঝে জুড়ে ছড়িয়ে থাকা কাঠের গুড়ো
থতমত, দাঁড়িয়ে পড়ছে
আর মিশে যাচ্ছে গানের ভিতর দিয়ে
মেঝেময় ছড়িয়ে থাকা রঙিন পাথরে।
আকাশ জুড়ে বৃষ্টি পড়ছে
সন্ধিহান সবুজেরা দেদার ভিজছে বটে
ক্লান্তির কোন ছাপ নেই, মুশকিল বড়
এভাবে ভিজতে থাকলে
আরো সবুজ হয়ে উঠবে চারপাশ
আর হাওয়া দিলে দুলে উঠবে তারা।
মনের ভিতর যখন বৃষ্টি পড়ে
সমস্ত পাথর সবুজ হয়ে ওঠে
কাঠগুড়ো জমতে জমতে হয়ে যায় মস্ত গাছ
বালতি উপচে জল কেবল পড়তেই থাকে
ভিজতে ভিজতে একদিন
এই মন আর থাকে না শরীরে।
আলোচিত ব্লগ
আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
Movie-Obsession(2026)
বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।