somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম ভেঙে যায় আমার ঘুম ভেঙে যায়...

০৯ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমি মঝে মঝেই স্বপ্নে দেখি, আমি মারা যাচ্ছি বা মারা গেছি...শুয়ে আছি কবরে, কাফনে গা ঢেকে... হাত,পা নাড়তে পারছি না , কথা বলতে চাইছি কিন্তু পারছি না, মিষ্টিকে ডাকতে চাই, মিষ্টি মিষ্টি মিষ্ট...কিন্তু গলা থেকে কোন স্বর বেরোয় না। ডাকতে পারি না ...আবার কখনো প্রচন্ড জোরে চেঁচিয়ে উঠি, মিষ্টিইইইই...গলা থেকে স্বর বেরুনো মাত্র ঘুম ভেঙে যায়, বিছানায় বসে কাঁপি থরথর থরথর ... একটানে খেয়ে ফেলি এক গ্লাস পানি কিন্তু তারপরেও যেন গলা শুকিয়েই থাকে...কখনো বা মিষ্টি ওঘর থেকে দৌঁড়ে আসে, জড়িয়ে ধরে বলে,এই তো আমি, কী হয়েছে? গ্লাসে পানি ঢেলে মুখের সামনে ধরে, পানি খাওয়ায়...ধরে শুইয়ে দেয় বিছানায়...কখনো বা খানিক বসে থাকে পাশে, আবার ঘুমিয়ে না পড়া পর্যন্ত অপেক্ষা করে, আর তারপর আস্তে করে উঠে যায় ...

আবার এমনও হয়, হঠাত্ করে মাঝরাতে ঘুম ভেঙে মনে হয় কেঊ যেন জানালা দিয়ে ঘরে এসে ঢুকেছে, আর দাঁড়িয়েছে খুব কাছে এসে৷ তাকিয়ে আছে অপলক,নি:শ্বাস ফেলছে গায়ের পরে...আমি পাগলের মত দৌঁড়ুই, সোজা সামনের ঘরে, যেখানে মিষ্টি ঘুমিয়ে আছে ...দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ি দরজা ধরে, কাঁপি থরথর থরথর... খানিক দাঁড়িয়ে থেকে চেষ্টা করি ধাতস্থ হওয়ার৷ ফিরে আসি নিজের ঘরে, ঘরের বাতি জ্বালিয়ে জানালাগুলো টেনে বন্ধ করি পর্দাগুলো টেনে দিই ভালো করে, একটুও ফাঁক-ফোকর যেন না থাকে৷ পাশ বালিশ টেনে নিয়ে শুয়ে পড়ি গুটিসুটি মেরে, যতখানি গুটিয়ে শোওয়া যায়!

আমার ভীষণ ভয় করে, ভীষণ ভয়! স্বপ্নেরা অনবরত ভয় দেখায়...কেউ যেন কাটা-ছেঁড়া করে আমায়...ছুরি কাঁচি চালায় যখন তখন ...যত্র তত্র... কোন অষুধ দেয় না, দেয় না কোন অ্যানেস্থেশিয়া ..কিছু একটা অপারেশন চলছে, আমি সেটা দেখি... আমারই উপর চলছে কাটা-ছেঁড়া...ব্যথার আশঙ্কায় আমি চীত্কার করি...ব্যথাহীন ব্যথায় নীল হয়ে যাই... ঘুম ভেঙে যায় আমার ঘুম ভেঙে যায়...
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫১
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×