somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এন্ড্রয়েড না আইফোন ডেভেলপমেন্ট!!!

১৬ ই মার্চ, ২০১২ রাত ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





টানা তিন মাস একটা প্রজেক্ট এ কাজ করার পর আজ সপ্তাহ শেষে একটু শান্তি অনুভব করছি। আজকাল প্রায় তরুণ প্রগামাররা আমকে প্রশ্ন করে এন্ড্রয়েড না আইফোন। যদিও আমি সেইরকম দক্ষ গোছের লোক না, তারপরও আমি আমার মত করে কিছুটা ধারণা দেয়ার চেষ্টা করব।
প্রথমেই আসি খরচ-পাতির হিসাবে। বাংলাদেশি প্রায় সব প্রগামারের কাছেই একটা পিসি থাকে তাতে উইন্ডোজ বা লিনাক্স সেটআপ করা থাকে। তার সাথে একটি জাভা আইডিই (ইকিলিপ্স কিংবা আইডিয়া)ও এন্ড্রয়েড এসডিকে ইন্সটল দিলেই কাজ হয়ে গেল। কিন্তু আইওএস ডেভেলপ শুরু করতে গেলেই আগে বিশাল অংকের অর্থ ব্যয় করে একটি ম্যাক ক্রয় করতে হবে (যদিয় আজকাল অনেকেই হ্যাকিংটোশ দিয়ে কাজ করছে)। এর পর এপল ডেভেলপার আইডি দিয়ে এক্সকোড ডাউনলোড করে এনভাইরোমেন্ট সেটআপ দিতে হয়। কিন্ত বছর প্রতি ৯৯ ডলার দিয়ে ডেভেলপার একাউন্ট না খুললে নিজের ডেভেলপ করা এ্যপ নিজের ডিভাইসেই ট্রান্সফার করতে পারেনা। এন্ড্রয়েডে আবার এই টাইপের কোন ঝক্কি-ঝামেলা নেই। কিন্তু গুগল প্লেতে (এন্ড্রয়েড মার্কেট)এ আপলোড করতে ২৫ ডলার ব্যয় করতে হয়। যেটি এপলের এ্যপস্টোর এ আপলোড করার জন্য প্রতি বছর ব্যয় করতে হয়না।
এরপর আসি ল্যাংগুয়েজের কথায়। এন্ড্রয়েড এ সেই চিরাচরিত জাভাই ব্যবহৃত হয়ে আসছে কিন্তু আইওএস ডেভেলপমেন্টে অবজেক্টিভ-সি ব্যবহৃত হয়। জাভা অনেক প্রগামারের আগে থেকেই জানা থাকায় আইওএস এর তুলনায় এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এ তাড়াতাড়ি নামতে পারে। আপাত দৃষ্টিতে এন্ড্রয়েড এ কাজ করা ভাল মনে হলেও উল্টোভাবে চিন্তা করলে, মানে বেতন চিন্তা করলে হয়ত আইওএসই ভাল। কেননা ল্যাংগুয়েজ এবং প্রাথমিক ইনভেস্টমেন্ট এন্ড্রয়েড এ তুলোনামুলকভাবে সুবিধা থাকায় ডেভেলপারের সংখ্যা অনেক বেশি হবে তাই বেতন আইওএস ডেভেলপারেরই বেশি হবার সম্ভাবনা বেশি।
যদি পরিব্যাপ্তি কথায় আসি, এন্ড্রয়েড অবশ্য আইফোনের চেয়ে এগিয়ে। আইফোনের উচ্চমূল্যের তুলনায় এন্ড্রয়েডের অনেক সস্তা হেন্ডসেটগুলোর বিক্রির হার অনেক বেশি। এন্ড্রয়েডের দামী সেটগুলো আইফোনের সাথে এখন সেইভাবে পাল্লা দিচ্ছে।
মেমোরি মেনেঞ্জমেন্ট এর জন্য জাভার গারবেজ কালেক্টরের কম-বেশি সুনাম রয়েছে। এদিক দিয়ে এন্ড্রয়েড আইফোনের চেয়ে এগিয়ে রয়েছে বা বলতে পারি এগিয়ে ছিল। কেননা আইওএস ৫ থেকে এআরসি (অটোমেটিক রেফারেন্স কাউন্টিং) এলএলভিএম কম্পাইলার এর সাথেই দেয়া হচ্ছে। এআরসি গারবেজ কালেক্টরের থেকে ভাল, কারণ কম্পাইলার মেমরি মেনেঞ্জমেন্ট এর জন্য প্রয়োজনীয় লজিকগুলো কম্পাইল টাইমেই কোডে প্রবেশ করিয়ে দেয়।যার ফলে এটি রান টাইমে গারবেজ কালেক্টরের মত হার্ডওয়ারের রিসোর্স খেয়ে বসে থাকেনা।
ইউআই পয়েন্ট অব ভিউ থেকে বিবেচনা করলে আইফোনের তুলনা নেই। এন্ড্রয়েড ও আইফোন দুটোতেই ড্রেগ এন্ড ড্রপ ইউআই লেআউট ডিজাইন করা যায়। আইফোনের জিনিষগুলো এদিক দিয়ে অনেক সমৃদ্ধ। কিন্ত ব্যক্তিগতভাবে আমি এন্ড্রয়েডে এক্সএমএল ব্যইজ ডিজাইন করতে স্বচ্ছন্দ বোধ করি।
এগুলো ছাড়াও এভেইলএবল রিসোর্স, থার্ড পার্টি লাইব্রেরী, সিমুলেটর ইত্যাদি হাজার রকমের ইস্যু বিবেচনার আছে। তবে পরিশেষ এ একটা জিনি্ষ না আনলেই হচ্ছেনা, সেটি হল এ্যপ পাবলিশিং এপ্রুভাল। এপল এ্যপ অনুমোদন এ অনেক স্ট্রিক। এ্যপ স্টোরে এ্যপ সাবমিট করবার পর বেশ কদিন অপেক্ষা করতে হয়। এন্ড্রয়েড এ এপলের মত রিভিউ প্রসেস নেই বলে আপলোড অনেকটা ইনস্ট্যান্টই হয়ে থাকে।
ত এবার আপনিই সিদ্ধান্ত নিন আপনি কোনটির ডেভেলপার হবেন।

সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১২ রাত ৩:৪৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×