ভালোবাসা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভালোবাসা মানে কি যে শুধু অনুভুতি? ভালোবাসা মানে কি তা আমার জানা নেই । ভালোবাসার সংজ্ঞা খুবই একটি জটিল বিষয়। কারন ভালোবাসার অভিজ্ঞতা প্রতিনিয়ত পাল্টায়। প্রথমে স্বল্প পরিসরে আসলেও পরে এটি বৃহদাকার ধারন করে। প্রথমে কিছুক্ষণ সময় কাটানো তারপর চোখের ভালোলাগা তারপর একটি জাদু তারপর একটা মোহ একটা আকষর্ন। দিন গড়ায় সংজ্ঞার রং হয় আরও অনুভূতিময়। দিন কে দিন অভ্যস্থতা বাড়তে থাকে। প্রতিনিয়ত মান অভিমানের সীমা গড়িয়ে চলে ছল ছল চোখ থেকে বিশাল সাগরে। প্রতিটি বিষয়ে আগের চাইতে আশা প্রত্যাশা প্রতিদিন প্রতিক্ষণ মনের গড়া শত শত জানালা দিয়ে উকি মারে। এভাবে চলতে থাকে কিন্তু হাজার হলে সত্য মনের গহীন থেকে চাওয়া ভালোবাসা এমন একটা জিনিষ যার কাছে হাজার অপশক্তিও হার মানে। কিন্তু সেই জিনিসটাকে মন থেকে প্রার্থনা করতে হয়। এই ভালোবাসাটাকে না চাইলেও ভুলানো যায় না। ভালোবাসা হচ্ছে কিছু অনুভুতির সংকর এর মধ্যে রয়েছে মায়া, স্নেহ, আদর, বিশ্বাস, সাধনা, অভিমান, শান্তি, কোমলতা, ঝগড়া, আশা, ভয়, শ্রদ্ধা, আসক্তি। এবং কোনটিকে অপরটির থেকে আলাদা করে ফেলে দেওয়া যায়না। মানুষের মনে এই অনুভূতিগুলো থাকলেও ভালোবাসার মানুষ অথবা বস্তু এই অনুভূতিগুলোতে আরও দৃঢ়ভাবে কিছু রঙের আচড় লাগায় যাতে এগুলি হয়ে যায় আরও প্রাণবন্ত। তাই এই পাগল মন শুধু তারই বশ মেনে যায়। ভালোবাসা একটি একক অনুভূতির স্বত্ত্বা, কিন্তু তা আসে বিভিন্ন রূপে যেমন কখনো মায়ের কখনো বাবার কখনো পরিবারের কখনো প্রেমিকার কখনো দেশের রূপ ধারণ করে আসে। তবে ভালোবাসাকে পর্যাপ্ত পরিমানে মূল্য না দিলে অদৃষ্ট এটিকে অভিশাপ রূপে ঘুরিয়ে দেয়।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।