somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ দিবস নিয়ে একটি নিউজ পড়লাম

২০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ব্লগ দিবসের ঘোষণা

| তারিখ: ২০-১২-২০০৯

* ০ মন্তব্য
* প্রিন্ট
*
ShareThis

পরের সংবাদ»
১৯ ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ইন্টারনেটে বাংলা ব্লগসাইট সামহোয়্যার ইন ব্লগ—বাঁধ ভাঙার আওয়াজের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। গতকাল ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো বাংলা ব্লগ দিবস পালনও করা হয় এ আয়োজনে। চার বছর আগে ২০০৫ সালের ১৬ ডিসেম্বর থেকে সামহোয়্যার ইন ব্লগের (http://www.somewhereinblog.net) মাধ্যমে ইন্টারনেটে বাংলা ব্লগের চল শুরু হয়েছিল। তাই ইন্টারনেটে ব্লগের দুনিয়ায় বাংলার অন্তর্ভুক্তির দিনটিকে কেন্দ্র করেই বেশ কিছু ব্লগারের মধ্যে আলোচনা সাপেক্ষে বাংলা ব্লগ দিবস হিসেবে এ দিনটিই বেছে নেওয়া হয়েছে বলে জানান সামহোয়্যার ইনের হেড অব অ্যালায়েন্স সৈয়দা গুলশান ফেরদৌস।
ব্লগ দিবস ঘোষণার সময় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে মানুষে-মানুষে বা সম্প্রদায়-সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য ব্লগ নতুন দ্বার খুলে দিয়েছে। আর বাংলা ভাষায় ব্লগ লেখা কিংবা ‘বাংলা ব্লগের জন্য শুধু একটি দিন’-এর মতো বিষয় আসলে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করে ব্লগার হিসেবে নিজের নাম লেখান।
ব্লগে কে কোথায় বসে লিখছে, সেটা বড় কথা নয়। লেখার বিষয়টাও আমলে আনার নয় সব সময়। অনেক লোকের অনেক কথার মধ্যে নিজের কথা ছড়িয়ে দেওয়ার আনন্দে বিভোর ব্লগের জগত্। তবে ব্যক্তির সীমানা ছাপিয়ে ব্লগের আওয়াজ উঠছে ব্যক্তি-সমাজ-রাষ্ট্রের সবটুকু নিয়ে। এই কয়েক বছরে বাংলা ব্লগ হয়ে উঠেছে ইন্টারনেটে নাগরিক মত প্রকাশের একটি ভালো জায়গা।বাংলা ব্লগের জন্য আলাদা একটা দিন বাংলায় মুক্ত মত প্রকাশের জন্য প্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন ব্লগার মুনশিয়ানার মতো অনেকেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামহোয়্যার ইনের হেড অব অপরচুনিটিস আরিল্ড ক্লোক্কেরহৌগ এবং ব্লগার কৌশিক, সুনীল সমুদ্র, সালাউদ্দিন শুভ্র, অমি রহমান, অন্যমনস্ক শরত্, কালপুরুষ, মনজুরুল হক, একরামুল হক, বৃত্তবন্দী, শয়তান, হাসিন, মাহমুদ, জিয়া রায়হান, জোহরা ফেরদৌসী, আজমান আন্দালিব, লীনা দিলরুবা, পথিক, নীল আকাশের দু:খ, লাভলুদা, রুখসানা তাজিন, তারার হাসি, আইরিন সুলতানা, যূথীসহ অনেকেই।—জাবেদ সুলতান
Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×