ভিটামিন ‘সি’-সমৃদ্ধ দেশি ফল বাতাবি লেবু। বাংলাদেশের গ্রামাঞ্চলের একটি অত্যন্ত পরিচিত ফল বাতাবি লেবু। গ্রামদেশের অনেকে ফলটিকে জাম্বুরা বা ছোলম নামেও পরিচিত। জাম্বুরা বা বাতাবি লেবু—যাই বলি না কেন ফলটি খুবই ভিটামিনসমৃদ্ধ একটি ফল। এ লেবু বিভিন্ন জাতের হয়ে থাকে। কোনো জাতের ভেতর লাল টকটকে। কোনোটির ভেতর আবার সাদা। কোনোটির স্বাদ মিষ্টি আবার কোনোটির স্বাদ টক হয়। বাংলাদেশে মৌসুমি ফল হিসেবে এর যথেষ্ট সমাদর রয়েছে। বিশেষত ভিটামিন সি বেশি পরিমাণে পাওয়া যায় বাতাবি লেবুতে। বাতাবি লেবু আমাদের দেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ যেমন ভারত, চীন, জাপান, ফিজি, এমনকি আমেরিকাতেও উত্পন্ন হয়। স্থানভেদে বাতাবি লেবুর রসালো কোষগুলো হলুদ, লাল ও গোলাপি হয়ে থাকে। বাতাবি লেবুর খাদ্য উপাদান যাদের গ্যাসিডিটি বা গ্যাস আছে তাদের জন্য বেশ উপকারী। তাছাড়াও বাতাবি লেবুতে আছে বায়োফ্লভনয়েড যা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করে। আর এতে বিদ্যমান ভিটামিন সি রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়। ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরের ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়া বাতাবি লেবুর ভিটামিন কোলেস্টেরেল নিয়ন্ত্রণ করে, সেইসঙ্গে বিভিন্ন হৃদরোগের হাত থেকে আমাদের রক্ষা করে। অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে বাতাবি লেবু। মানবশরীরের অন্যতম একটি নিয়ামক হলো রক্ত। এই রক্ত পরিষ্কারে যথেষ্ট সাহায্য করে বাতাবি লেবু।
পুষ্টিগুণ : প্রতি ১০০ গ্রাম বাতাবি লেবুর মধ্যে ক্যালোরি আছে ৩৭ কিলো ক্যালোরি, শর্করা ৯.২ গ্রাম, মুক্ত চিনি থাকে ৭ গ্রাম, সামান্য খাদ্যআঁশ, প্রোটিন ও ফ্যাট বর্তমান। বিটা ক্যারোটিনের পরিমাণ ১২০ মা.গ্রা., ভিটামিন ৬০ গ্রাম, ভিটামিন ‘বি’ও থাকে। ক্যালরি কম থাকায় ডায়াবেটিস ও স্থুলকায়দের জন্য খুবই উপকারী ফল।
উপকারিতা
* এসিডিটি বা গ্যাস প্রতিহত করে।
* বায়োফ্লভনয়েড বেশি থাকায় ব্রেস্ট ক্যান্সারের সংক্রমণ থেকে রক্ষা করে।
* ভিটামিন ‘সি’ বেশি থাকায় রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়।
* ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
* কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে।
* ওজন কমানোয়ও বিশেষ ভূমিকা রাখে।
* রক্ত পরিষ্কারের ক্ষমতা থাকায় দেহে কোনো ধরনের বিষাক্ত উপাদান প্রবেশ করলে ধ্বংস করতে পারে।
* প্রতিদিন এক গ্লাস করে বাতাবি লেবু জুস করে খেলে ক্যান্সার প্রতিরোধে কাজ করে।
তবে এখন বাজারে অনেকেই বাতাবি লেবুর কোষ মসলা মাখিয়ে বিক্রি করে, যা কোনোমতেই খাওয়া উচিত নয়, বরং খেতে চাইলে আস্ত বাতাবি লেবু বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে খাওয়াই স্বাস্থ্যসম্মত।
সুত্র- ইন্টারনেট।
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।