অনেকদিন পর ব্লগ এসে দেখি একটি বিশেষ গোষ্ঠির পোস্টের ছড়াছড়ি। আর ভাষার ব্যাবহার দেখে খুবই প্রীত হলাম। আহা যেন মধু ঝরে পড়ছে। অবশ্য কর্তৃপক্ষ্যের আশির্বাদ ধন্য হলে, করল্লা চিপ্লেও আখের রস নিসৃত হতে পারে। আর চোখের বালি হলে পাটালি গুড়ের স্বাদও হয়ে যায় চিরতার মত।
শুনেছিলাম কিছুদিন আগে নাকি জাতিয়তাবাদিরা সিন্ডিকেট করছে, ব্লগে অস্থিরতা তৈরি করছে, নীতি ভঙ্গ করছে বলে সামুকে বেইলি রোডের নাটক পাড়া বানিয়ে ফেলা হয়েছিল। এই নাটকের পেছনের কুশিলব কারা, কি জন্য করছে এই সেটা খুব ভালো ভাবেই আন্দাজ করতে পারি।
তবে শাখা মৃগের মত লম্ফ ঝম্ফ করা প্রকাশ্যের কুশিলবদের এই ধরণের উলম্ফন নতুন কিছু না। বিশ্বাজিৎ হত্যাকান্ড নিয়ে ব্লগে যেন সরকার / ছাত্রলিগ বিরোধী জনমত গড়ে না উঠে, সেজন্য তারাই ড্রাফট ড্রাফট নাটক মঞ্চস্থ করেছিল।
সেই নাটকের মুল পরিচালককে কিছুদিন পরেই দেখা গেলো, ভিটামিন নিয়ে সরকারের ব্যার্থতাকে আড়াল করতে পোস্ট দিতে। সেটা আবার আলাদিনে প্রদীপের বদৌলতে স্টিকিও করা হলো। ব্লগের মাথা রা সেখানে সমর্থনও দিলেন।
সাধু সাধু ! আমরা তো মাথা মোটা গোয়ার গোবিন্দ বৈত নই। তাই কিচ্ছু বুঝি না।
সেদিনের সেই নাট্য গোষ্ঠি আবার নয়া নাটক মঞ্চস্থ করলো। উদ্দেশ্য তাদের মানসিক অসুস্থতাকে ব্লগে প্রতিষ্ঠিত করা। যে করেই হোক আওয়ামি বিরোধী মতকে সামুতে স্থান না করতে দেয়া।
বলি কর্তৃপক্ষ কি চোখের মাথা খেয়েছেন, নাকি বুদ্ধি, ব্যাংকের লকারে আটকে রেখেছেন, যে বোঝেন না এই গোষ্টির পেছনে কারা আছে? এমনি তো দেখি আমু ব্লগের ১৪ গোষ্টি উদ্ধার করতে। অথচ এই আমু ব্লগের দিওয়ানাদের সামু ব্লগে এত আদর যত্নের কারণ কি?
তাদের বাণীকে ঐশ্বরিক বলে গ্রহন করাটা কতটা সুবিবেচনা প্রসুত, সেটা সময়ই বলে দেবে। আর এক পক্ষিয় ব্যাবস্থা গ্রহন, সামুর এগিয়ে চলার পথটিকে মসৃণ করবে না।
আর কি সব লিস্টি নিয়ে নাকি ব্যাপক অভিযোগ।
আচ্ছা? এই রকম লিস্টি করা (ট্যাগ দিয়ে) নাটকবাজদের একজনের একটি পোস্ট তো বাবা দিব্যি হাওয়া খাচ্ছে। লজ্জা দিতে চাই না বলেই, এই মুহুর্তে লিংক দিচ্ছি না। তবে নিয়ম নীতি নিয়ে লেকচার দিতে আসলে, সেটি উদাহারণ হিসাবে দিয়ে দেবার আশা রাখি।
সবচেয়ে জঘন্য লাগলো, জানাকে অকথ্য ভাষায় গালি দেবার পরেও, সেই গালিবাজকে ফেরত আনার আবদার করা জনৈক দেখি বহাল তবিয়তেই আছে। যার সম্মান সে রক্ষা করতে না চাইলে, আমি বাইরে মানুষ, খামোখা মাথা গলাতে যাবো কোন দুঃখে?
যারা জাতিয়তাবাদে বিশ্বাসি, তাদের খেয়ে দেয়ে কাজ আছে বলেই, ৫ মাসে দুই শতাধিক পোস্ট দেয়া কিংবা প্রবাসে থেকেই স্কুল কলেজ বা কাজের ১৩টা বাজিয়ে দিন মান ব্লগে পড়ে থাকা , তাদের পক্ষ্যে সম্ভব না।
হয়তো আসে ছয় মাসে বা সপ্তাহে একটা পোস্ট দিলে দিতেও পারেন। এদের লেখক বলতে হাতে গোনা কয়েকজন মাত্র। আর বেশিরভাগই শুধু মন্তব্য করে থাকেন।
কিন্ত না। বাকশালি যন্ত্রে যাদের মগজ ধোলাই হয়েছে, তারা এতটুকুও বিরোধী মত সহ্য করবেন কেন? দুধে কাটা বাছার মতই শুরু হয়ে গেলো ট্যাগবাজি। এর বিরুদ্ধে প্রতিবাদ করলে দেয়া হলো সিন্ডিকেটবাজির অপবাদ।
বলি, জাতিয়তাবাদিরা যদি সিন্ডিকেট করতোই, তাহলে বাকি কারো আর ব্লগিং করতে হতো না। কারণ মাথা গুনলে পাল্লা তাদের পক্ষ্যেই ভারি। আর আওয়ামি লিগ দেশটাকে ্যেভাবে গোল্লায় নিয়ে গিয়েছে, তাতে লিগের আদর্শবাদিরা নিন্দার ঝড়ে উড়ে যেতো।
কারণ এক কুমিরের ছানা বার বার দেখিয়ে, কিছুদিনের জন্য কিছু মানুষকে বিভ্রান্ত করা যায়। সব সময়ে সব মানুষদের বিভ্রান্ত করা যায় না।
বাংলাদেশের বাস্তব অবস্থা এখনো এমন পর্যায়ে যায়নি যে, ব্লগে আওয়ামি লিগের সাফাই গেয়ে লক্ষ লক্ষ পোস্ট পড়লেই, ঢ্যাং ঢ্যাং করে সবাই আওয়ামি লিগের পতাকার তলে ঠাই নেবে।
বরং বাস্তবতা হচ্ছে, ব্লগের চেয়ে অতি সাধারণ মানের সরকার বিরোধি একটি পত্রিকার কথাই মানুষ বিশেষ গুরুত্ব দিচ্ছে। একারণেই দেখা গেলো যে, সাধারণ মানুষ বিশ্বাস করছে যে, ব্লগার মানেই নাস্তিক আর নাস্তিক মানেই ইসলাম বিদ্বেষি।
তাই যতই একটি গোষ্ঠিকে আওয়ামি লিগের প্রচার করার সুযোগ দেয়া হোক না কেন, তাতে বাস্তবের মানুষদের মনে আওয়ামি লিগের ব্যাপারে কোন প্রেমভাব জাগবে না।
তবুও যদি কর্তৃপক্ষ মনে করেন যে, সেই সুযোগ আওয়ামিদের দেবেন, তাহলে দিন। তবে সেটা করতে গিয়ে যেন ভিন্নমতের কন্ঠ রোধ করে আবার বাকস্বাধীনতার জন্য মায়া কান্না কাদবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





