জামায়াত নেতা মীর কাসেম আলীকে নিয়ে গতমাসে তোলপাড় হয়ে গেল। তিনি নাকি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। ভি আই পি লাউন্জ দিয়ে কি করে একজন লোক পালিয়ে যায়, যিনি একজন রাজনৈতিক নেতা এবং দেশের বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে অন্যতম আবার যুদ্ধাপরাধীর অপরাধে অভিযুক্ত । সরাষ্ট্র মন্ত্রীর ঘুম হারাম করে দিয়ে সবার নাকের ডগা দিয়ে কি করে পালিয়ে গেলেন যুদ্ধাপরাধীর অপরাধে অভিযুক্ত এই ব্যক্তি। সবচেয়ে বেশী উত্তেজনা তৈরী করেছিল ইলেকট্রনিক এ্যান্ড প্রিন্ট মিডিয়া গুলো। যাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে এয়ারপোর্টের কয়কেজনের চাকুরীও আজ হুমকির সম্মুখীণ।
আজ মীর কাসেম আলী দেশে কিন্তু টেলিভিশন চ্যানেল গুলো একদম চুপ। মনে হয় আমাদের সাংবাদিক ভাইয়েরা তার প্রত্যাবর্তনে খুশি হতে পারেন নাই। সাংবাদিক ভাইয়েরা চুপ থাকলেও মুখ খুললেন আইন প্রতিমন্ত্রী মহোদয়। কিন্তু এ কি! সবাইকে চমকে দিয়ে একি শোনালেন কামরুল ইসলাম। তিনি নাকি যুদ্ধাপরাধীর অপরাধে অভিযুক্ত নন। তাহলে একদিন যে ঢাক ঢোল পেটানো হলো এর মানে কি? প্রথম থেকেই মহাজোট সরকারের মন্ত্রীদের এভাবে এলোমেলো কথাবার্তা আমাদের সকলকে দ্বিধাদন্দ্বের মধ্যে রেখেছেন। সরকারের মধ্যে এরকম সমন্বয়হীনতা দেশের ডিজিটাল কর্মসূচীকে পুণরায় এ্যানালগে নিয়ে যাবে।
বিস্তারিত দেখুন:
Click This Link
মীর কাসেম আলী যুদ্ধাপরাধী নয়!!! কামরুল ইসলাম এসব কি বলছেন???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।