somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অফিসের সহকর্মী আপনার মনের মত না হলে কি করবেন???

২৩ শে মে, ২০১১ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী করবেন

*এক জায়গায় যখন কাজ করতেই হবে তখন অকারণে পারস্পরিক সম্পর্ক নষ্ট করে কোনো সুবিধা হবে না। যখন জানেনই আপনার সহকর্মী আর দশজনের মতো নয়, সে ক্ষেত্রে যতটা সম্ভব মানিয়ে চলাই ভালো।

*একসঙ্গে কাজ করলে সব সহকর্মীর মধ্যেই একটা সখ্য গড়ে ওঠে। তবে আপনার সহকর্মী যদি কারও সঙ্গেই মিশতে না চান, তা হলে নিজে থেকে গিয়ে তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজনই নেই। কাজের প্রয়োজনে যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলুন।

*যদি মনে হয়, আপনি তার ঔদ্ধত্যের সঙ্গে কোনোভাবেই মানিয়ে নিতে পারছেন না এবং সাধারণ অফিসিয়াল কথা বলতে গেলেও আপনাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, তাহলে কিছুদিন অন্য কারও মাধ্যমে আপনার প্রয়োজনের কথা ওই সহকর্মীকে জানান। আরও একটি ভালো উপায় আছে। অফিসিয়াল ই-মেইলেরও সাহায্য নিতে পারেন এ বিষয়ে। এমনকি এসএমএস বা ফেসবুকে চ্যাটকরে জানাতে পারেন। এতে কাজও হবে আবার সহকর্মীর সঙ্গে সামনাসামনি ইন্টারঅ্যাক্টও করতে হবে না।

*আপনার সহকর্মী যদি পদমর্যাদা এবং বয়সে আপনার চেয়ে ছোট হন, তাহলে তাকে বোঝানোর চেষ্টা করুন, অফিসের সবার সঙ্গে এ রকম ব্যবহার করলে ক্ষতিটা আসলে তারই হবে। ধীরে ধীরে সবার কাছে সে অকারণে বিরক্তির পাত্র হয়ে উঠবে। তবে একটি কথা মাথায় রাখার চেষ্টা করবেন, এসব কথা কখনো কোনো তৃতীয় ব্যক্তির সামনে তাকে বলবেন না। এতে আপনার সহকর্মী অপমানবোধ করতে পারেন। বিশেষ করে অফিসের পিয়নের সামনে কখনো তার সঙ্গে রাগারাগি করবেন না। এতে ওর জেদ ও ঔদ্ধত্য আরও বেড়ে যেতে পারে এবং হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।

*কিন্তু আপনার সহকর্মী যদি পদমর্যাদা এবং বয়স দুটোতেই আপনার চেয়ে বড় হন, তাহলে তার সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। এতে কমপ্লিকেশন আরও বেড়ে যাবে। যদি তার উদ্ধত ব্যবহার একেবারেই সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তাহলে এ বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করুন। কিন্তু দৃষ্টি আকর্ষণের আগে অবশ্যই তাকে এ বিষয়ে বোঝানোর চেষ্টা করুন। প্রয়োজনে তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন।

অনেক সময় কোনো কোনো মানুষ নানা কারণে নিজের অজান্তেই এমন উদ্ধত ব্যবহার করেন। তাই আগে জানার চেষ্টা করুন আপনার সহকর্মীর এমন কোনো সমস্যা আছে কি না। অনেক সময় পারিবারিক কারণেও তার মেজাজ খিটখিটে হতে পারে। প্রয়োজনে তার সুখ দুঃখ ভাগাভাগি করে নিন। যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে অকারণে তাকে উপেক্ষা না করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন।

তথ্য সংগ্রহ: বাংলাদেশ প্রতিদিন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×