অন্ধকারে উজ্জ্বল মুখ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
না। কোন সুখবর নেই। আছে শুধু কুখবর। যে খবর দেশবাসী চায় না। যে খবর দেশবাসী আশাও করে নাÑ তা-ই ঘুরেফিরে আসে। একই দৃশ্য রাজপথে। একই দৃশ্য রাজদরবারে। বিরোধী দল আন্দোলনে। হরতাল, অবরোধ, ঘেরাও, ভাঙচুর, জ্বালাও-পোড়াও চলছে সমানে। পাশাপাশি সরকার পক্ষ থেকে গ্রেপ্তার, নির্যাতনও চলছে অব্যাহতভাবে। গত দু’মাসের মধ্যে গত সপ্তাহটি গেছে হরতাল ও বন্ধ ছাড়া। এতেই যেন ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ। তিনি বলেই ফেললেন, বিরোধী দল বাস্তবতা বুঝে হরতাল দেয়া থেকে সরে এসেছে। বার বার হরতাল দেয়ায় বিরোধী দলের প্রতি মানুষের আস্থা কমে গেছে। জনসমর্থন কমে গেছেÑ এমনটি বুঝেই তারা হরতাল দেয়নি। মন্ত্রীর কথায় মনে হয়, বিরোধী দল হরতাল দিলেই ভাল। কেন হরতাল দিচ্ছে না এতে তিনি ক্ষুব্ধ। না হয় এ কথা বলার দরকার কি? ইতিমধ্যে টিআইবি, সিপিডি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে। বলেছে, এ মুহূর্তে সংলাপের খুবই প্রয়োজন। বিএনপি তাতে সমর্থন দিলেও আওয়ামী লীগ অনড়। আওয়ামী লীগের কোন কোন নেতার কথাÑ টিআইবি যে প্রস্তাব দিয়েছে তা বিএনপির প্রস্তাব। তাদের কথায় মনে হয়, বিএনপির প্রস্তাব বলে তা মানা যাবে না। অবস্থা এমন হয়েছে বিএনপি ডানে গেলে, আওয়ামী লীগ যাবে বামে। এক পথে তাদের যাওয়া আর হবে না। অথচ দেশবাসী চাইছেন দু’টি বড় দল এক পথে চলুক। এক পথে হাঁটুক। এক সুরে গান গাক। তা কি আর হবে? প্রশ্ন থেকেই যায়। এর উত্তর এ মুহূর্তে কারও জানা নেই। সংলাপ নিয়ে যে আলোচনা হচ্ছে না তা নয়। সৈয়দ আশরাফ বুধবারই বিরোধী দলকে হরতাল না দিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। হাস্যকর কথা। এভাবে বললে কি আলোচনায় বসা যায়? মন্ত্রী নিজেই জানেন তার উত্তর। তারপরও বলে যাচ্ছেন একই কথা। আওয়ামী লীগের আরও অনেক নেতা বলছেন আলোচনায় বসার কথা। ভাবতে অবাক লাগে, কি নিয়ে আলোচনা? কোথায় হবে এ আলোচনা? আনুষ্ঠানিক কোন দাওয়াত পত্র কি দেয়া হয়েছে বিরোধী দলকে? যদি এসব না হয়ে থাকে তাহলে শুধু রাজনৈতিক সুবিধা আদায়ে এ আলোচনার কথা বলার দরকার কি? জনগণ কি এতই বোকা? তারা কি কিছুই বোঝেন না? একদিকে বিরোধী দলের শীর্ষ সব নেতাকে জেলে পুরে রাখা হবে। আবার তাদের বলা হবে আপনারা শান্ত থাকুন। আলোচনায় বসুন। এসব না করে আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিন। বলুন বিরোধী দলের এই এই দাবির প্রেক্ষিতে সরকার আলোচনায় বসতে চায়। তখন বিরোধী দল না এলে জনগণই দেখবে তা। যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত কিছু সেই ব্যাপারেই সরকার অনড়। তাহলে আলোচনা হবে কি নিয়ে? পানি তো অনেক গড়িয়েছে। এখনও সময় আছে। বিরোধী দলের দাবি আস্থায় এনে আলোচনায় বসার। যত দ্রুত তা সম্ভব হবে ততই দেশের জন্য মঙ্গল। এমনিতেই বাংলাদেশের এ পরিস্থিতি বিশ্ব মিডিয়ায় স্থান পাচ্ছে গুরুত্বের সঙ্গে। নানাভাবে বিশ্ব মিডিয়া বাংলাদেশকে উপস্থাপন করছে। প্রতিদিনই বিশ্বের প্রভাবশালী কোন না কোন মিডিয়া বাংলাদেশকে নিয়ে তাদের বিশ্লেষণ তুলে ধরছে। সব বিশ্লেষণেই বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হিসেবে দেখানো হচ্ছে।
এত কিছুর মাঝেও বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ আবারও উজ্জ্বল করেছেন নোবেল বিজয়ী ড. ইউনূস। যুক্তরাষ্ট্র কংগ্রেসের কংগ্রেসনাল গোল্ড মেডেল গ্রহণ করে তিনি অসামান্য উচ্চতায় আবারও বাংলাদেশকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। এ এক অনন্য ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের জন্য এমন গৌরবের মুহূর্ত এর আগে খুব কমই এসেছে। ড. ইউনূসের নোবেল প্রাপ্তির পর আন্তর্জাতিক অঙ্গনে এত বড় অর্জন আর কখনও আসেনি। তার এ অর্জন বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। ইউনূস আবারও বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন অনন্য মহিমায়। জয় ড. ইউনূস। হাজারো কুখবরের মাঝে আপনি এনে দিলেন সকল বাঙালির জন্য সুখবর। বাংলাদেশ আজ গর্বিত। পৃথিবী যতদিন থাকবে বাঙালিরা আপনাকে নিয়ে গর্ব করবে।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।