somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তদন্ত কমিটির জন্য আরেকটি তদন্ত কমিটি

২৪ শে মে, ২০১৩ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১১২৭ হত্যার শাস্তি যাবজ্জীবন! রানা প্লাজা ধসের ঘটনায় তদন্ত কমিটি এ শাস্তির সুপারিশ করেছে। প্রশ্ন হলো, এ তদন্ত কমিটি কেন করা হয়েছিল? ভবন ধসের কারণ উদঘাটন নাকি শাস্তি নির্ধারণ? যদি ধসের কারণই হয়, তাহলে এ কমিটি কেন শাস্তির সুপারিশ করবে? তাদের কে বলেছে শাস্তির সুপারিশ করতে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আরও অনেক সুপারিশের সঙ্গে শাস্তির বিষয়টিও তুলে ধরেছে। এ সুপারিশ নিয়ে সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। এমন মর্মান্তিক, এমন হৃদয়বিদারক, এত লাশÑ যার বা যাদের জন্য, তাদের শাস্তি কি শুধুই যাবজ্জীবন? স্বজনহারাদের মন কি এতে শান্তি পাবে? তদন্ত কমিটি হয়তো বলবে আইনেই সর্বোচ্চ শাস্তি দেয়া আছে যাবজ্জীবন, আমরা কি করবো? তাহলে তদন্ত কমিটি তো প্রস্তাব করতে পারতেন আইন সংশোধনের। বলতে পারতেন, আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক। এটা করলে তারা সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারতেন। তদন্ত কমিটি ভাল কিছু সুপারিশ করেছেÑ গার্মেন্ট কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়া, সন্তোষজনক মজুরি প্রদান, শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা বিধানে আইন, আইএলও’র বিধিবিধান কঠোরভাবে প্রতিপালনে মালিকদের বাধ্য করা এবং পোশাক শিল্পপল্লী গড়ে তোলা। প্রত্যেকটি সুপারিশই গার্মেন্ট শিল্পের জন্য মঙ্গলজনক। এছাড়া তারা এ ঘটনাকে হত্যাকাণ্ড বলেও চিহ্নিত করেছেন। তাদের সব প্রস্তাবই ঢাকা পড়েছে একটি সুপারিশে, যেটি হলো শাস্তি যাবজ্জীবন। গতকাল বাসে এ নিয়ে তুমুল হইচই। কেউ বলছেন, এত মানুষ হত্যার শাস্তি যদি যাবজ্জীবন হয়, তাহলে তো এমন ঘটনা আরও ঘটতে থাকবে। কেউ কর্ণপাত করবে না। কারণ, যাবজ্জীবন শাস্তি হলেও এক সময় আইনের ফাঁকফোকরে তারা জামিনে বেরিয়ে বুক ফুলিয়ে হাঁটবেন। আর রানা প্লাজার বিভীষিকাময় এ ঘটনার শিকার আহত শ্রমিকরা দগ্ধ হবেন তাদের দেখে। অন্য একজন বলছেন, রানাদের শুধু ফাঁসি দিলেই হবে না। ফাঁসি দেয়ার পর ওদের লাশকেও ১১২৭ বার ফাঁসি দিতে হবে।
রানা প্লাজা বিশ্বের ইতিহাসে ভয়াবহ এক শিল্প দুর্ঘটনা। এমন দুর্ঘটনায় বিশ্ববিবেক নাড়া দিয়েছে। ভবন ঝুঁকিপূর্ণ জেনে শুনে এসব শ্রমিককে ওই ভবনে ওঠানো হয়েছিল। না, অনেকেই জেনে শুনে এই ভবনে উঠতে চাননি। তাদের ভয় দেখানো হয়েছে বেতন কাটা হবে। তাদের চাকরিচ্যুত করা হবে। তারপরও যখন যেতে চাননি শ্রমিকরা তখন তাদের ওপর লাঠিচার্জ করা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে তারা রানা প্লাজার গার্মেন্ট কারখানায় ওঠেন। কর্মস্থলে যান। তাদের মনে আতঙ্ক ছিল। ভয় ছিল। কখন ভবনটি ভেঙে যায়। এ ভয়কে মনে রেখেই উঠেছিলেন। বেশি সময় তাদের লাগেনি। বিকট শব্দে ভবন ভেঙে পড়ে। আর এর ভেতর থেকে সর্বশেষ ১১২৭টি লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি অনুযায়ী এখনও পাঁচ শতাধিক নিখোঁজ রয়েছে। দুই শতাধিক লাশ শনাক্ত করা যায়নি। আহতদের কারও দু’পা-ই নেই। কারও হাত কাটা পড়েছে। ওরা এখন বলছে, এর চেয়ে মরে যাওয়াই ভাল ছিল। এখন অন্যের বোঝা হয়ে সারা জীবন কাটাতে হবে। এরচেয়ে কষ্টের আর কি আছে জীবনে? ঘটনার পরদিনই আবার প্রচার করা হয়, রানার মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। এখন শোনা যাচ্ছে রানার মা মারা যাননি। দিব্যি বেঁচে আছেন। রানার পিতা স্বীকারোক্তি দিয়েছেন সিমপ্যাথি আদায় ও গ্রেপ্তার এড়ানোর জন্য রানার মা মারা গেছে এমন প্রচারণা চালানো হয়। ছিঃ কি ভয়ানক তথ্য। গ্রেপ্তার এড়াতে যারা জীবন্ত মানুষকে মৃত বলে প্রচার চালাতে পারে ওরা কি মানুষ? না! ওরা মানুষ হতে পারে না। আর যেহেতু মানুষ নয়, সেহেতু তাদের প্রতি আবার সিমপ্যাথি কিসের? ওদের ফাঁসি হওয়া উচিত। সবাই এটা বুঝলেও তদন্ত কমিটি তা বোঝেনি। নাকি বুঝেও তারা ইচ্ছা করে এমনটা করেছে। এজন্য আরেকটি তদন্ত কমিটি করা দরকার।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×