somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো পাথরে চুমা দেওয়ার উদ্দেশ্য কী?

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাদিসে হাজরে আসওয়াদকে বেহেশতি পাথর বলা হয়েছে। এ সম্পর্কে নবী করিম (সা.) বলেছেন, ‘রোকনে আসওয়াদ অর্থাৎ হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম বেহেশতের দুটো ইয়াকুত পাথর।’(তিরমিজি)

প্রতিবছর হজের সময় হাজিদের অন্যতম কাজ আল্লাহর প্রেমে ব্যাকুল হয়ে পবিত্র কাবাঘর জিয়ারত ও তাওয়াফ করা। হাজরে আসওয়াদ তাওয়াফ শুরুর স্থানে অবস্থিত। প্রথমে এখান থেকেই তাওয়াফ শুরু করতে হয়। ‘বায়তুল্লাহ’ বা কাবাগৃহ তাওয়াফ ও প্রদক্ষিণের সময় হাজরে আসওয়াদ স্পর্শ ও চুম্বন করতে হয়।
হাজরে আসওয়াদে চুমু খাওয়ার ফজিলত নিয়ে আলোচনা প্রায়ই শোনা যায়। কিন্তু এর কারণ কী, এতে ব্যক্তির কী লাভ হয়, জাতির কী লাভ হয় তা আমরা অনেকেই জানি না। আজকে এ বিষয়ে কিছু কথা বলব।

হজ্বের যাবতীয় আনুষ্ঠানিকতার মূলে আছে জাতির চারিত্রিক প্রশিক্ষণ। তার মধ্যে অন্যতম হচ্ছে- ঐক্য সৃষ্টি। পবিত্র ক্বাবা হচ্ছে উম্মাহর ঐক্যের প্রতীক। সেই ঐক্যের কেন্দ্রভূমিতে বছরে একবার উপস্থিত হয়ে মুসলমানরা উপলব্ধি করে যে, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, তারা এক অখণ্ড জাতি এবং সেই অখণ্ডতার প্রতীক হচ্ছে পবিত্র ক্বাবা। এই চেতনা থেকে যখন তারা ক্বাবায় মিলিত হয়, তখন সেই ক্বাবাগৃহের নির্দিষ্ট একটি ঐতিহ্যবাহী পাথর, হাজরে আসওয়াদ হয়ে ওঠে জাতির ঐক্য ও ভ্রাতৃত্বের মূর্ত প্রতীক।
চুম্বন হচ্ছে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার প্রকাশ। আরবরা তাদের পাস্পরিক ভ্রাতৃত্ব ও ভালোবাসা প্রকাশ করে চুম্বনের মাধ্যমে। এই ভালোবাসার বন্ধনকে হজ্বে আগত লাখ লাখ মুসলমানের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ একটি নির্দিষ্ট পাথরকে ব্যবহার করেছেন- এই হচ্ছে মূল বিষয়।

সব মানুষ একটি নির্দিষ্ট পাথরে চুমু খাওয়ার মাধ্যমে কার্যত নিজেদের মধ্যে ভালোবাসার বন্ধনকেই আরও দৃঢ় করার প্রয়াস পায়। অথচ এক ময়দানে সমবেত হয়ে এক পাথরকে চুমু খেয়ে বাড়ি ফিরে আজ এই জাতি নিজেদের মধ্যে মারামারি করে, একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ রটনা করে, একে অপরকে বোমা মেরে হত্যা করে, একজন অপরজনের ক্ষতি করে বেড়ায়। যেখানে আল্লাহ ঐক্যসৃষ্টির বহু বহু ব্যবস্থা রাখার পর শেষাবধি একটি পাথরকেও জাতির ঐক্য ও ভ্রাতৃত্ব তৈরির অনুষঙ্গ হিসেবে কাজে লাগিয়েছেন, সেখানে এই জাতি কীভাবে নিজেদের মধ্যে হাজারো বিভেদের দেয়াল তৈরি করে রাখে?

অনেকে বলতে পারেন- কাবা তাওয়াফের জন্য, অর্থাৎ কতবার চক্কর দেওয়া হলো তার গণনার সুবিধার্থে এটা একটি চিহ্নিত স্থান হিসেবে কাজে লাগে। হ্যা, সেটা হতে পারে। তবে তাতে আমার বক্তব্যের সত্যতায় কোনো প্রভাব পড়ে না। হাজরে আসওয়াদে চুম্বনের এটাই যৌক্তিক কারণ বলে আমার ধারণা। অন্য কোনো যৌক্তিক কারণ কারও জানা থাকলে আমাকে জানালে খুশি হব।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×