ইসলাম অনেক পবিত্র একটি ধর্ম ,
১)এখানে বলা আছে তিনদিনের বেশী রাগ করা হারাম ।
তিনদিনের মধ্যেই অবশ্যই নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করতে হবে। কথা বলতে হবে। অনেকেই শুনি দিনের পর দিন রাগ করে কথা বলে না। তিনদিনের বেশী হলেই তা আস্তে আস্তে বিশাল গুনাহ আকারে লিপিবদ্ধ হবে।
২)আরেকটি দিক হচ্ছে কারো নামে গীবত গাওয়া,ইহা জঘন্যতম পাপ, কবীরা গুনাহ। যে ব্যক্তি অন্যের নামে আপনার কাছে গীবত গাচ্ছে নিঃসন্দেহ থাকেন সেই ব্যক্তি আপনার নামেও অন্যের কাছে গীবত গাচ্ছে।
আত্মীয়তা-সম্পর্ক রক্ষা করা
৩) বিয়ে ব্যতীত সম্পর্কে জড়ানো ও তা নিয়ে ভাবা কবীরা গুনাহ। এজন্য নিজেদের মধ্যে সম্পর্কটি স্বচ্ছ থাকা খুব জরূরী।
কেননা বন্ধুত্ব ও মানবিকতা ও সৌহার্দমূলক সম্পর্কও আছে যার মূল্য খুব বেশী।
৪) নিজেদের মধ্যে কোন বিষয়ে সন্দেহ থাকলে তা নিজেদের মধ্যে প্রশ্ন করে দূর করে নেওয়া ভাল। কিন্তু তা নিয়ে অন্য ব্যক্তিকে না জড়ানোই উত্তম।
৫) নামাজ, রোযা ও তা দেখিয়ে দেখিয়ে করলে সওয়াব লিখা হবে না আসমানে ঝুলে থাকবে। না দেখানো বা বার বার আমি করি তা না বলাই উত্তম।
৬) কোন ভাল কাজ করলে তা কাউকে ঢোল পেটানো উচিত না । ডান হাতের ভাল কাজ যেন বাম হাত না জানে। তবেই সে সওয়াব পাওয়া যাবে।
হাদিসের গল্পঃ লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতি
৭) ভাল- মন্দ মিলেই মানুষ। কিন্তু নিজের সুবিধা পেলে সে ব্যক্তি উত্তম আর না পেলে সে খারাপ এমন ভাবাটাও হারাম।
৮) মানুষের দু;খে যেমন থাকা উচিত , সুখেও থাকা উচিত।
মনের কালিমা দূর করাটাই প্রথম কাজ আর এটাকেই ঈমান বলে। ঈমান ব্যতীত বাকী নামাজ রোযা অন্য কাজের ফজিলত কমে যায়।
আরো অনেক অনেক ভাল কিছু কথা আছে তা ইসলামে বলা আছে কিন্তু আমরা তা মেনে চলি না।
এর অর্থ মুসলমান হওয়া সত্ত্বেও আমরা মুনাফিকদের কাতারে পরে যাবো।
যদি বলি ইসলাম ব্যতীত অন্য ধর্মের ব্যক্তিরা কি দু;খিত হচ্ছেন, সত্যি বলতে আপনাদের ধর্মেও এই কথাগুলিই বলা আছে । অথচ আজকাল কেউ ধর্মের ভাল দিকগুলি মানতে চাচ্ছেন না।
ধর্ম আমাদের জীবনকে সহজ করেছে তার পাশাপাশি আমাদেরকে অনেক বিপদ ও তিক্ততা থেকে দূরে রাখে ।
তাই আমাদের এ সহজ সরল জীবন-ব্যবস্থা মেনে চলা উচিত।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৩ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



