তারার মিটিমিটি নিভু আলো,
ঐখানে স্পষ্ট দেখি তোমার ছায়া
সে তেমন কিছু নয়, চোখ বুঝলেই তারারা
নিভে যাবে,
সে যেমন বৃষ্টির রিনিঝিনি, সে যেমন
অলিখিত চিঠি
সমুদ্রের এক কোণে ইশারা
দিয়ে সে কাকে বিদায় জানালো
বুকে ঢিপঢিপ শব্দ, কপালে
বিস্তর ভাজ
ও যে দিগন্তহীন,
ঢূলু অন্ধকারে ডোবে বিশ্বাস মন্থর
ওখানে কী করে যাবো, কী করে তাঁকে
খুঁজে পাবো?
কম্পিউটারবৃত্তের মধ্যে তুমি থাকো,
তোমাকে মানায়
যন্ত্রকাজ, রিসার্চ পেপার, এমনকি কর
কনফারেন্স,
দিতে পারি, অনেক সরল
সুখের যে-টুকু পরিধি তুমি তাও তুচ্ছ
করে
যদি যাও, সে , তুমি মসজিদে
জায়নামাযে তসবি হয়ে , তুমি সহাস্য
তরঙ্গের
ধবনিতে ধবনিতে মিশে থাকো,
সে যে দূরত্বের চেয়ে বহুদূর
তোমার হৃদয়ের কাছে বীনা, এ কেমন
খেলা,
অতুলনীয়, অতুলনীয়, এখন
আমাকে সাথে করে কোন বিহঙ্গ
নিয়ে এলি মন-কাড়ানো জীবনের
ধাঁধায়!
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



